Pranab Mukherjee Health Update: গভীর কোমায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত

রবিবারও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত রয়েছে। গভীর কোমায় ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তাঁর ভাইটাল প্যারামিটার এখন নিয়ন্ত্রণেই রয়েছে। রবিবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের জারি করা বুলেটিনে একথা জানানো হয়েছে।

Pranab Mukherjee Health Update: গভীর কোমায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত
প্রণব মুখার্জি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৩ অগস্ট: রবিবারও প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত রয়েছে। গভীর কোমায় ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তাঁর ভাইটাল প্যারামিটার এখন নিয়ন্ত্রণেই রয়েছে। রবিবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের জারি করা বুলেটিনে একথা জানানো হয়েছে।

গত ৯ অগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে মাথায় চোট পান তিনি। এরপর তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ১০ অগস্ট তাঁর প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। সেই থেকেই তিনি ভেন্টিলেটরে রয়েছেন। ফুসফুসের সংক্রমণ (Lung infection) হওয়ার কারণে ৮৪ বছর বয়সী প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। বেশকিছুদিন ধরে কোমাতেই রয়েছেন তিনি।  আরও পড়ুন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে আরও বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণ থাকলেও ভাইটাল প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে। ভেন্টিলেশনে থাকলেও তাঁর রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক রয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 23, 2020 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).