Pranab Mukherjee Health Update: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রমক রয়েছে, জানাল সেনা হাসপাতাল
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা একই রমক রয়েছে। আজ সকালে দিল্লির সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাঁকে ইনটেনসিভ কেয়ারে ইউনিটে রাখা হয়েছে। এখনও তিনি ভেন্টিলেশনেই (Ventilator Support) রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল।
নতুন দিল্লি, ১৫ অগাস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা একই রমক রয়েছে। আজ সকালে দিল্লির সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাঁকে ইনটেনসিভ কেয়ারে ইউনিটে রাখা হয়েছে। এখনও তিনি ভেন্টিলেশনেই (Ventilator Support) রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল।
রবিবার রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রাক্তন রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন ১০ অগাস্ট প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আরও পড়ুন: PM Narendra Modi on Independence Day 2020: আজ ৭৪ তম স্বাধীনতা দিবস, লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন নরেন্দ্র মোদির; দেশকে আত্মনির্ভর করার বার্তা প্রধানমন্ত্রীর
শুক্রবার প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “৯৬ ঘণ্টার সময় আজই শেষ হয়েছে। বাবার শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি এখনও স্থিতিশীল রয়েছে। বাইরের উদ্দীপনা ও চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন।” আজ হাসপাতালের তরফে জানানো হয়েছে, “আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। বিশেষজ্ঞের একটি দল নিবিড়ভাবে তাঁকে পর্যবেক্ষণ করছে।"
(The above story first appeared on LatestLY on Aug 15, 2020 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

