Droupadi Murmu: ওডিশায় রাষ্ট্রপতির অনুষ্ঠানের মাঝে বিদ্যুৎ বিভ্রাট, ৯ মিনিটে অন্ধকারে ভাষণ দ্রৌপদী মুর্মুর
ওডিশার বারিপাদায় এক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান চলাকালীন নিভে গেল আলো।
ওডিশার বারিপাদায় এক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-র অনুষ্ঠান চলাকালীন বিদ্যুত বিভ্রাট (Power Failure)। রাষ্ট্রপতির অনুষ্ঠান চলাকালীন নিভে গেল গোটা অডিটোরিয়ামের আলো। শ্রীরাম চন্দ্র ভাঞ্জা দেব বিশ্ববিদ্যালয়ের (Sriram Chandra Bhanja Deo Univ)- অডিটোরিয়ামে ঠিক যে সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তখনই হয় লোডশেডিং।
গোটা অডিটরিয়াম অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারের মাঝেই নিজের বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি। টানা ৯ মিনিট ধরে চলে লোডশেডিং। রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কী কারণে এই লোডশেডিং তা জানা যায়নি। আরও পড়ুন-কর্ণাটকে কংগ্রেস ১৪০টির বেশী আসনে জিতবে, দাবি শিবকুমারের
দেখুন টুইট
Power failure at President Droupadi Murmu’s programme in #Odisha. The power supply failed for about 9mins while Prez addressing the students in auditorium of Sriram Chandra Bhanja Deo Univ at Baripada. The Prez continued her address in darkens. University VC seeks apology for the… pic.twitter.com/9rqlhIqpNJ
— IANS (@ians_india) May 6, 2023
ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য।
(The above story first appeared on LatestLY on May 06, 2023 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

