Aaditya Thackeray Meets Governor: শিণ্ডের নাম ঘোষণার পরেও রাজভবনে আদিত্য ঠাকরে, বিজেপি কি এবার সত্যি বিপদে পড়তে চলেছে?

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি শিবসেনার (Shiv Sena) দ্বন্দ্ব এখন চরমে। এদিন শিবসেনার নেতা হিসেবে শিণ্ডের নাম ঘোষণা হলেও তাতে বোঝা যাচ্ছে না যে বিবদমান দুই পক্ষের মধ্যে আদৌ চাপানউতোর কমেছে কি না। এই অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ফের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির (Bhagat Singh Koshyari) সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতৃত্বের একাংশ। সেই সাক্ষাৎ পর্বের পর দলের যুব নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) সাংবাদিকদের বলেন, ‘‘বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবীদের সাহায্য করার জন্য আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি।

Aaditya Thackeray Meets Governor: শিণ্ডের নাম ঘোষণার পরেও রাজভবনে আদিত্য ঠাকরে, বিজেপি কি এবার সত্যি বিপদে পড়তে চলেছে?
আদিত্য ঠাকরে (Photo Credit: ANI)

মুম্বই, ৩১ অক্টোবর: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি শিবসেনার (Shiv Sena) দ্বন্দ্ব এখন চরমে। এদিন শিবসেনার নেতা হিসেবে শিণ্ডের নাম ঘোষণা হলেও তাতে বোঝা যাচ্ছে না যে বিবদমান দুই পক্ষের মধ্যে আদৌ চাপানউতোর কমেছে কি না। এই অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ফের  রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির (Bhagat Singh Koshyari) সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতৃত্বের একাংশ। সেই সাক্ষাৎ পর্বের পর দলের যুব নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) সাংবাদিকদের বলেন, ‘‘বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবীদের সাহায্য করার জন্য আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন।’’

জানা গিয়েছে, মূলত সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষি ও মৎস্যজীবীদের সাহা্য্যের আর্জি নিয়েই রাজ্যপালের কাছে গিয়েছিলেন আদিত্য। এই সাক্ষাৎপর্বে তাঁর সঙ্গ হয়েছিলেন ৬৩ জন শিবসেনার বিধায়ক। তবে সরকার গঠনের কোনও দাবি জানানো হয়েছে কি না তানিয়ে কেউই কোনও উচ্চবাচ্চ করেননি। অনেকেই এই রাজভবন অভিযানের পিছনে শিবসেনার রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে. তাহলে শরদ পওয়ারের দলের সঙ্গে মিলে বিজেপি বিরোধিতায় নামল শিবসেনা? সেই প্রশ্ন এখন কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, শিবসেনা-এনসিপি জোট হলেও ম্যাজিক সংখ্যায় (১৪৫) পৌঁছতে পারবে না এই জোট। শিবসেনা জিতেছে ৫৬টি আসন। যদিও আজ ৬৩ বিধায়ক নিয়ে রাজভবনে যান আদিত্য। এনসিপির আসন ৫৪টি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সে ক্ষেত্রে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস বাইরে থেকে সমর্থন করতে পারে। তখন অবশ্য তিন দলের মিলিত আসন সংখ্যায় সরকার গড়তে আর কোনও সমস্য থাকবে না। যদিও সেনার তরফেও এনসিপি বা কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি।  আরও পড়ুন-Maharashtra Government Formation: উদ্ধব ঠাকরের ইচ্ছেতে মহারাষ্ট্রে শিবসেনার নেতা নির্বাচিত হলেন একনাথ শিণ্ডে, খুব শিগগির সরকার গঠন করবে বিজেপি

মোটের উপর যা বোঝা যাচ্ছে তা হল, এর পিছনে ‘পওয়ার প্লে’ও থাকতে পারে। বিজেপির উপর চাপ বজায় রাখতে শিবসেনা বরাবরই জল্পনা বাড়িয়েছে যে প্রয়োজনে এনসিপি-র সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে। বিজেপিকে ঠেকাতে সেই সম্ভাবনা উড়িয়েও দেয়নি শরদ পওয়ারের দল। তাই এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার উপরে ৫০-৫০ এর তত্ত্ব কার্যকর হলে এই আদিত্য ঠাকরেই শিবসেনার মুখ্যমন্ত্রী তালিকার শীর্ষে রয়েছেন। তায় তিনি আবার দলের প্রধান উদ্ধব ঠাকরের ছেলে। জল্পনা ফুৎকারে ওড়ানো সম্ভবও নয়।

(The above story first appeared on LatestLY on Oct 31, 2019 08:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).