Maharashtra: ঘরে ফিরল আরও ২ এনসিপি বিধায়ক, আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে
আর দুই বিধায়ক ফিরে এল এনসিপির (NCP) শরদ পাওয়ার (Sharad Pawar) শিবিরে। তবে আরও দুই বিধায়ক এখনও নিখোঁজ। ফিরে আসা দুই বিধায়ক হলেন দৌলত দারোদা ও অনিল পাতিল। তাঁরা দু'জনেই বাকি বিধায়কদের সঙ্গে হায়াত হোটেলে উঠেছেন। রবিবার গভীর রাতে তাঁদের নিয়ে মুম্বই ফেরেন এনসিপির ছাত্র সংগঠনের প্রধান সোনিয়া দোহন ও এনসিপির যুব সংগঠনের নেতা ধীরাজ শর্মা। জানা যাচ্ছে, নীতিন পাওয়ার নামে আরও এক বিধায়ক মুম্বই ফিরেছেম। তবে তিনি হায়াত হোটেলে উঠেছেন কি না তা জানা যায়নি। তবে এখনও নিখোঁজ নরহরি জিরওয়াল নামে এক বিধায়ক। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন।
মুম্বই, ২৫ নভেম্বর: আর দুই বিধায়ক ফিরে এল এনসিপির (NCP) শরদ পাওয়ার (Sharad Pawar) শিবিরে। তবে আরও দুই বিধায়ক এখনও নিখোঁজ। ফিরে আসা দুই বিধায়ক হলেন দৌলত দারোদা ও অনিল পাতিল। তাঁরা দু'জনেই বাকি বিধায়কদের সঙ্গে হায়াত হোটেলে উঠেছেন। রবিবার গভীর রাতে তাঁদের নিয়ে মুম্বই ফেরেন এনসিপির ছাত্র সংগঠনের প্রধান সোনিয়া দোহন ও এনসিপির যুব সংগঠনের নেতা ধীরাজ শর্মা। জানা যাচ্ছে, নীতিন পাওয়ার নামে আরও এক বিধায়ক মুম্বই ফিরেছেম। তবে তিনি হায়াত হোটেলে উঠেছেন কি না তা জানা যায়নি। তবে এখনও নিখোঁজ নরহরি জিরওয়াল নামে এক বিধায়ক। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন।
এনসিপি নেতা নওয়াব মালিক (Nawab Malik) জানিয়েছেন, দলের জয়ী ৫৪ জন বিধায়কের মধ্যে ৫২ জনই দলের সঙ্গে রয়েছেন। একজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। রবিবার রাতে এনসিপি তাদের সব বিধায়ককে হায়াত হোটেলে স্থানান্তরিত করে। এদিকে অজিত পাওয়াকে বোঝানোর চেষ্টার খামতি রাখছে না এনসিপি। আজ তাঁর সঙ্গে দেখা করতে গেছেন ছগন ভুজবল। আরও পড়ুন: West Bengal By-Election: রাজ্যে তিন কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, অশান্তির খবর মিলল করিমপুরে
রবিবার সকালে মহারাষ্ট্র মামলায় সব পক্ষকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সরকার পক্ষকেও নির্দেশ দিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে দেবেন্দ্র ফডনবিশের তরফে রাজ্যপালকে দেওয়া সংখ্যাগরিষ্ঠতার চিঠি এবং রাজ্যপালের ফডনবিশেকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর চিঠি জমা দিতে হবে। মামলাটি পিছোনো নিয়ে বিজেপি এবং সরকারের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
(The above story first appeared on LatestLY on Nov 25, 2019 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

