Derek O'Brien: বরখাস্ত হওয়ার জের, দেখুন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের সংসদ চত্বরে 'নীরব প্রতিবাদ'-এর ভিডিয়ো
রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বচসার জেরে বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে।
নয়াদিল্লি: রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বচসার জেরে বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত (suspended) করা হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে (TMC MP Derek O'Brien)। আরও পড়ুন: Shri Krishna Janambhoomi Case: শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় শাহী ঈদগা মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করার আবেদনে অনুমতি এলাহাবাদ হাইকোর্টের
পরে তাঁর আচরণ পরীক্ষা ও তদন্তের জন্য বিশেষাধিকার কমিটির কাছে উল্লেখ করে ডেরেক-এর বিরুদ্ধে একটি প্রস্তাবও পাস করে। এই বিষয়ে প্রিভিলেজ কমিটিকে (Committee of Privileges) তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেয় রাজ্যসভা।
তারপরই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে দেখা যায় সংসদ চত্বরে (Parliament premises) দুটি পোস্টারে 'নীরব প্রতিবাদ' (silent protest) লিখে এই ঘটনার প্রতিবাদ জানাতে। আরও পড়ুন: Telangana Blast: বেকারিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে সাংঘাতিক বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১৫ জন কর্মী
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi | TMC MP Derek O'Brien observes a silent protest at the Parliament premises.
He was suspended from Rajya Sabha today and later the House passed a motion against him referring his conduct to the Committee of Privileges for examination and investigation and submit… pic.twitter.com/iHq53B01d3
— ANI (@ANI) December 14, 2023
পরে বৃহস্পতিবার লোকসভা থেকে বরখাস্ত হওয়া বাকি ১৪ জন সাংসদের সঙ্গে সংসদের ভেতরেই ধরনা দেন তিনি।
(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

