Saurabh Bharadwaj Attacks ECI: মুখ্য নির্বাচন কমিশনার ও বিজেপিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন আপ নেতা সৌরভ ভরদ্বাজের বক্তব্য

আম আদমি পার্টিকে নোটিস ধরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার, কমিশন ও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ।

Saurabh Bharadwaj Attacks ECI: মুখ্য নির্বাচন কমিশনার ও বিজেপিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন আপ নেতা সৌরভ ভরদ্বাজের বক্তব্য
Photo Credits: ANI & FB

নয়াদিল্লি: আম আদমি পার্টিকে (AAP) নোটিস (notice) ধরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। বৃহস্পতিবার এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার, কমিশন ও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী (Delhi Health Minister) ও আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ (AAP leader Saurabh Bharadwaj)। আরও পড়ুন: Rahul Gandhi Attacks PM Modi: 'গরিবের টাকা আদানির পকেটে পাঠায় মোদি সরকার', ভিডিয়োতে শুনুন রাহুল গান্ধীর বক্তব্য

এপ্রসঙ্গে তিনি বলেন, "কয়েক মাস আগে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) কীভাবে নিয়োগ করা হবে তা জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বলেছিল যে দেশের প্রধান বিচারপতি (CJI), প্রধানমন্ত্রী (PM) এবং বিরোধী দলনেতা (LoP) এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু, বিজেপি (BJP) সংসদে পাস করা আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর পরিষ্কার অর্থ হল, কেন্দ্রীয় সরকার যাতে তাদের সুবিধা মতো কাউকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করতে পারে। যখন এই অবস্থা, তখন মুখ্য নির্বাচন কমিশনারের কাছ থেকে আপনি কী আশা করেন? দ্বিতীয়ত, বিজেপি তাদের পোস্টে যে ধরনের ভাষা ব্যবহার করে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সম্পর্কে অবমাননাকর কথা বলে তা অতুলনীয়। আশ্চর্যজনকভাবে, নির্বাচন কমিশন বিজেপির পোস্ট এবং টুইট দেখতে পাচ্ছে না।" আরও পড়ুন: Nepal On Ayodhya's Ram Temple: 'রাম মন্দির উদ্বোধনে ভারতে বাড়বে আধ্যাত্মিক পর্যটন', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন নেপালের রাষ্ট্রদূত

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Nov 16, 2023 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).