Kiren Rijiju: অরুণাচলে কিরণ রিজিজুর নাচ, তড়িঘড়ি ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর
কিরণ রিজিজুর নাচ দেখে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী একজন ভাল নৃত্যশিল্পী৷ অরুণাচল প্রদেশের ঐতিহ্য, সংস্কৃতিকে কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
দিল্লি, ৩০ সেপ্টেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachan Pradesh) কাজালাংয়ে গিয়ে নাচলেন কিরণ রিজিজু (Kiren Rijiju)৷ শার্ট, ট্রাউজার, স্নিকার পরে কেন্দ্রীয় মন্ত্রী কাজালাংয়ে গিয়ে যখন নাচতে শুরু করেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে৷
কাজালাংয়ে গিয়ে সাজোলাং প্রজাতির নাচ দেখে কিরণ রিজিজু যখন তাঁদের সঙ্গে নাচতে শুরু করেন, তার আশপাশে পুলিশকে দেখা যায়৷ অনুষ্ঠানের মাঝে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না পড়ে, তা নিশ্চিত করতেই ওই এলকাায় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়৷
আরও পড়ুন: COVID 19: টিকা নিয়েও করোনায় আক্রান্ত ২৭ জন ডাক্তারি পড়ুয়া, চাঞ্চল্য মুম্বইতে
দেখুন রিজিজুর নাচের ভিডিয়ো...
During my visit to beautiful Kazalang village to monitor the Vivekananda Kendra Vidyalaya Projects. This is traditional merrymaking of Sajolang people whenever guests visit their village. The original folk songs and dances are the ESSENCE of every community in Arunachal Pradesh. pic.twitter.com/TTxor4nQJF
— Kiren Rijiju (@KirenRijiju) September 29, 2021
এদিকে কিরণ রিজিজুর নাচ দেখে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)৷ প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী একজন ভাল নৃত্যশিল্পী৷ অরুণাচল প্রদেশের ঐতিহ্য, সংস্কৃতিকে কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
দেখুন প্রধানমন্ত্রী মোদীর ট্যুইট...
Our Law Minister @KirenRijiju is also a decent dancer!
Good to see the vibrant and glorious culture of Arunachal Pradesh… https://t.co/NmW0i4XUdD
— Narendra Modi (@narendramodi) September 30, 2021
কিরণ রিজিজুর নাচের ভিডিয়ো দেখে নেট জনতার (Netizens) একাংশ তাঁর প্রশংসা শুরু করেন৷
(The above story first appeared on LatestLY on Sep 30, 2021 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

