Pahalgam Terror Attack: আরও 'ব্যাকফুটে' পাকিস্তান, পহেলগামে হামলার পর ভারতের পাশে দাঁড়াল মুসলিম দেশগুলি, জানাল পূর্ণ সমর্থন
২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামের বৈসরণে হামাল চালায় পাকস্তানি (Pakistan) জঙ্গিরা। নির্বিচারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া ২৬টি নীরিহ প্রাণ। ধর্ম, পরিচয় জেনে গুলি চালায় পাকিস্তানি জঙ্গিরা। যার জেরে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
দিল্লি, ২৪ এপ্রিল: পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার জোরদার বিরোধিতা শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। এবার পহেলগামে জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের (India) পাশে দাঁড়াল সমস্ত মুসিলম দেশগুলি। কাতার থেকে ইরাক, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহি ভারতের পাশে দাঁড়াল। এই মুসলিম দেশগুলি ভারতের পাশে রয়েছে বলে স্পষ্ট বার্তা জেওয়া হয়েছে দিল্লিকে। পহেলগাম হামলায় মৃতদের পরিবারের পাশে তাঁরা প্রত্যেকে রয়েছেন বলে দিল্লিকে বার্তা দেওয়া হয় জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশহির তরফে।
২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামের বৈসরণে হামাল চালায় পাকস্তানি (Pakistan) জঙ্গিরা। নির্বিচারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া ২৬টি নীরিহ প্রাণ। ধর্ম, পরিচয় জেনে গুলি চালায় পাকিস্তানি জঙ্গিরা। যার জেরে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
মঙ্গলবারের জঙ্গি হামলার প্রতিবাদে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ বা পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এমন একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয় কড়াভাবে।
ভারতের সিদ্ধান্তের পরই পাকিস্তানের তরফে পালটা প্রতিক্রিয়া জানানো হয়। সিন্ধু নদীর (Indus Treaty) জলে ভাটা পড়লে, তা দু দেশের মধ্যে যুদ্ধের প্রথম পদক্ষেপ হবে বলে জানায় ইসলামাবাদ।
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 10:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

