Srinagar: শ্রীনগরের পারিম পোরা চেকপোস্টে গুলির লড়াইয়ে শহিদ ১ সিআরপিএফ জওয়ান, নিকেশ ২ জঙ্গি

ফের জঙ্গিহানার (Terrorists Attack) কবলে উপত্যকা। বুধবার শ্রীনগরের কাছে পারিম পোরা (Parim Pora) চেকপোস্ট লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা উত্তর দিতে দেরি করেনি সেনাবাহিনী। এই গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হলেও শহিদ হয়েছেন এক CRPF জওয়ান। জম্মু ও কাশ্মীরের নাগরোটায় পুলিশের উপর হামলা চালানোর দিন পাঁচেকের মধ্যেই ফের এনকাউন্টার হল জম্মু ও কাশ্মীরে। গত শুক্রবার তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় তিন সন্ত্রাসবাদীর। আহত হন এক পুলিশকর্মী। নাগরোটার এক টোল প্লাজায় পুলিশের একটি দলের উপর অতর্কিতে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি ছোঁড়ে পুলিশও।

Srinagar: শ্রীনগরের পারিম পোরা চেকপোস্টে গুলির লড়াইয়ে শহিদ ১ সিআরপিএফ জওয়ান, নিকেশ ২ জঙ্গি
কাশ্মীর পুলিশ প্রতীকী ছবি (Photo Credit: IANS)

শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি: ফের জঙ্গিহানার (Terrorists Attack) কবলে উপত্যকা। বুধবার শ্রীনগরের কাছে পারিম পোরা (Parim Pora) চেকপোস্ট লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা উত্তর দিতে দেরি করেনি সেনাবাহিনী। এই গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হলেও শহিদ হয়েছেন এক CRPF জওয়ান। জম্মু ও কাশ্মীরের নাগরোটায় পুলিশের উপর হামলা চালানোর দিন পাঁচেকের মধ্যেই ফের এনকাউন্টার হল জম্মু ও কাশ্মীরে। গত শুক্রবার তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় তিন সন্ত্রাসবাদীর। আহত হন এক পুলিশকর্মী। নাগরোটার এক টোল প্লাজায় পুলিশের একটি দলের উপর অতর্কিতে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি ছোঁড়ে পুলিশও। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছিলেন, ওই এলাকা লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে গা ঢাকা দেয় কয়েকজন সন্ত্রাসবাদী।

পরে আবার জম্মু-শ্রীনগর হাইওয়ের বন টোল প্লাজার কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে তীব্র গুলিবিনিময় শুরু হয় সন্ত্রাসবাসী ও বাহিনীর মধ্যে। এর ফলে বিঘ্ন ঘটে যানচলাচলে। পুলিশ জানাছে, শ্রীনগরগামী একটি ট্রাকে সফর করছিল সন্ত্রাসবাদীরা। ভোর পাঁচটা নাগাদ নাগরোটা টোল প্লাজার চেকিং পয়েন্টে ট্রাকটি থামায় পুলিশ। তখনই তাদের উপর গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। জম্মু ও কাশ্মীরের ডিজিপির কথায়, 'নয়া অনুপ্রবেশকারী দলে রয়েছে এই সন্ত্রাসবাদীরা। তারা শ্রীনগর যাচ্ছিল। তারা কাঠুয়া ও হীরানগর দিয়ে অনুপ্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।' আরও পড়ুন-Shaheen Bagh Shooting: আম আদমি পার্টির সঙ্গে কোনও সংযোগ নেই, দিল্লি পুলিশের অভিযোগ ওড়ালেন কপিল গুজ্জরের বাবা

উল্লেখ্য, নতুন বছর শুরু হতে না হতেই ফের পূর্ণ উদ্যমে নাশকতার ছক কষতে লেগেছে পাকিস্তান। জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন কিছুই বাদ দিচ্ছে না। এদিনও জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে তার যোগ্য জবাব দেওয়া শুরু করেন জওয়ানরা। এরপরই শুরু হয় তীব্র গুলিবিনিময়। গুলিতে মৃত্যু হয় ২ সন্ত্রাসবাদীর। আরও কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি।

 

(The above story first appeared on LatestLY on Feb 05, 2020 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).