Fight Over Feeding Dogs: পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে বৃদ্ধকে মারধর যুবতীর, গাজিয়াবাদের ভিডিয়ো
পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে একজন বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করল এক যুবতী।
গাজিয়াবাদ পথ কুকুরকে (Stray dog) খাবার (food) দেওয়া নিয়ে গণ্ডগোলের (Fight) জেরে একজন বৃদ্ধকে (Old man) লাঠি দিয়ে বেধড়ক মারধর করল এক যুবতী (woman)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad)। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাজিয়াবাদের পঞ্চশীল ওয়েলিংটন সোসাইটির (Panchsheel Wellington Society) আবাসনের নিচে একটি জায়গায় পথ কুকুরকে খাবার দিচ্ছিল এক যুবতী। ওই জায়গায় খাবার দিতে বারণ করেন ৭৯ বছরের এক বৃদ্ধ। বিষয়টি নিয়ে দুজনের গণ্ডগোল চলাকালীন আচমকা বৃদ্ধকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করে যুবতীটি (Old Man beaten by woman)। এমনকী আশেপাশে থাকা মানুষরা গণ্ডগোল থামানোর চেষ্টা করলে তাঁদের উপরও চড়াও হয় সে। আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো:
#Ghaziabad के पंचशील वेलिंगटन सोसाइटी में तथाकथित डॉग लवर्स सोसाइटी के लिए नासूर बन गए है, एक महिला डॉग लवर का जानवरो वाला कृत्य सामने आया है, 23 साल की युवती 80 साल के बुजुर्ग को डंडे से पीट रही है, विरोध करने और बीच बचाव करने पर लोगो को गाली भी दे रही है, कसूर सिर्फ इतना था कि… pic.twitter.com/4mwi7kkMAO
— Lokesh Rai (@lokeshRlive) August 2, 2023
(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 09:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

