NSA Ajit Doval In Delhi: রাজধানীকে নিয়ন্ত্রণে আনতে আসরে অজিত ডোভাল, রাতেই গেলেন সংঘর্ষ বিধ্বস্ত এলাকায়
রাষ্ট্রীয় অতিথি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সফর ঘিরে বেজায় ব্যস্ত অমিত শাহ। নজরই দিলেন না, রাজধানীর একাংশের অশান্তিকে। সোমবারের এই ঘটনা দেখতে দেখতে বৃহদাকার নিয়ে নিল। বাধ্য হয়ে মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসরে নামালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কাজের কাজ হল। দীর্ঘ সময়ের তিন নম্বর বৈঠকও একপ্রকার জলে গেল বলা চলে। রাজধানীর পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। প্রায় ২৪ ঘণ্টা ধরে কার্যত জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। এ দিন হাসপাতালে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এক পুলিশ কর্মী-সহ মৃতের সংখ্যা বেড়ে ১৩। আহত দেড় শতাধিক। সন্ধ্যার দিকে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে জারি হয়েছে কার্ফু। গুলি, কাঁদানে গ্যাস, ইট-পাটকেল ছোড়া থেকে শুরু করে একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও সংঘর্ষে মঙ্গলবারও অগ্নিগর্ভ পরিস্থিতি।
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: রাষ্ট্রীয় অতিথি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সফর ঘিরে বেজায় ব্যস্ত অমিত শাহ। নজরই দিলেন না, রাজধানীর একাংশের অশান্তিকে। সোমবারের এই ঘটনা দেখতে দেখতে বৃহদাকার নিয়ে নিল। বাধ্য হয়ে মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসরে নামালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কাজের কাজ হল। দীর্ঘ সময়ের তিন নম্বর বৈঠকও একপ্রকার জলে গেল বলা চলে। রাজধানীর পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। প্রায় ২৪ ঘণ্টা ধরে কার্যত জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। এ দিন হাসপাতালে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এক পুলিশ কর্মী-সহ মৃতের সংখ্যা বেড়ে ১৩। আহত দেড় শতাধিক। সন্ধ্যার দিকে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে জারি হয়েছে কার্ফু। গুলি, কাঁদানে গ্যাস, ইট-পাটকেল ছোড়া থেকে শুরু করে একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও সংঘর্ষে মঙ্গলবারও অগ্নিগর্ভ পরিস্থিতি।
বলা বাহুল্য, সমালোচনা এড়াতে বদলে দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে। বর্তমানে যিনি ওই পদে বসেছেন তাঁর নাম এসএন শ্রীবাস্তব। তিনি একজন আইপিএস পদাধিকারিক। যতক্ষণ রাষ্ট্রীয় অতিথি রাজধানীতে ছিলেন ততক্ষণ সংঘর্ষের ভিষয়টি দেখেও দেখছিল না দিল্লি পুলিশ। তবে যেই না মঙ্গলবার রাতে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ সেরে ফেরার বিমানে চড়ে বসলেন ডোনাল্ড ট্রাম্প, প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল প্রতিক্রিয়া। গো়ড়ায় দেখামাত্র গুলি চালনার কথা পুলিশের হেড কোয়ার্টার থেকে ঘোষণা করা হয়নি। কিন্তু দেখা যায় উত্তর-পূর্ব জেলায় যমুনা বিহারের পুলিশ সুপার মাইকে সে কথা ঘোষণা করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যুট অ্যাট সাইটের নির্দেশের কথা স্বীকার করে নিয়েছে পুলিশ। আরও পড়ুন-Delhi On Edge: রক্তাক্ত রাজধানীতে মঙ্গলবারেও থামল না সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে তৃতীয় বৈঠকে অমিত শাহ
Delhi: National Security Advisor (NSA) leaves from office of Deputy Commissioner of Police North-East in Seelampur after reviewing security situation. pic.twitter.com/VuS7vm291O
— ANI (@ANI) February 25, 2020
পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দেশের রাজধানী দিল্লিতে। দিল্লির চার জায়গায় জারি হয়েছে কারফিউ। সেইসঙ্গে জারি হল 'শ্যুট অ্যাট সাইট' (দেখা মাত্র গুলি)-এর অর্ডার। মৌজপুর, চাঁদবাগ, করওয়ালনগর, জাফরাবাদে জারি হয়েছে কারফিউ। উসকানিমূলক মন্তব্য করলেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এসএন শ্রীবাস্তবকে স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আহতের মধ্যে ডিসি (শাহদরা) অমিত শর্মাও বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। হিংস্র জনতা তাঁর উপরে লাঠি নিয়ে চড়াও হয়েছিল। তাঁর মাথার খুলিতে চোট লেগেছে। পুলিশ বাহিনীর অন্তত ৫০ জন আহত। ছাড় পাননি সাংবাদিকরাও। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা ‘হিন্দুয়োঁ কি লড়াই’। অতএব ছবি-ভিডিও তোলা যাবে না। তিন সাংবাদিক মারের চোটে হাসপাতালে ভর্তি।
(The above story first appeared on LatestLY on Feb 26, 2020 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

