Sexual Harassment: মডেলকে অশ্লীল ছবি পাঠিয়ে যৌনতার প্রস্তাব তারকা খেলোয়াড়ের! সাসপেন্ড হয়ে ভুল স্বীকার
মহম্মদ সালহা-র দেশের ফুটবলে বিতর্কের ঝড়। মেরহান কেলার নামের এক মডেলকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল ইজিপ্ট জাতীয় দলের ফুটবলাদের বিরুদ্ধে।
মহম্মদ সালহা-র দেশের ফুটবলে বিতর্কের ঝড়। মেরহান কেলার নামের এক মডেলকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল ইজিপ্ট জাতীয় দলের ফুটবলাদের বিরুদ্ধে। ব্রিটিশ জাত ইজিপ্টের এক নামজাদা মডেল, মেরহান কেলার তাঁর ইনস্টাগ্রামে এক ছবি আপলোড করেন। সেই ছবিতে ইজিপ্টের চার ফুটবলার আপত্তিকর মন্তব্য করেন এবং তারপর চ্যাটে যৌনতার প্রস্তাব পাঠান বলে অভিযোগ।
আমরা ওয়ার্দা, আয়মান আশপরাফ, আহমেদ হাসান মেহগুব এবং মেহমুদ হামদি-নামের এই চার ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ তুলে সেই মডেল স্ক্রিনশট তুলে টিভি চ্যানেলে প্রমাণও দিয়েছেন। ইজিপ্টের জাতীয় ফুটবল দলের কোচ এহয়াব লেহিতা তাঁর দলের ফুটবলারদের বিরুদ্ধে ওঠা এই যৌন হেনস্থার কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন। এরপর দলের স্ট্রাইকার আমার ওয়ার্দাকে এই কাণ্ডের জন্য সাসপেন্ড করা হয়েছে। আরও পড়ুন- আমির খান-এর মেয়ে ইরা খানের ভাইরাল ভিডিও
ওই চার ফুটবলার এখন ২০১৯ আফ্রিকান নেশনস কাপ-এর প্রস্তুতিতে শিবিরে অনুশীলনে ব্যস্ত। ১৩ জুলাই থেকে ইজিপ্টেই হতে চলেছে এবার আফ্রিকার এক নম্বর এই ফুটবল টুর্নামেন্ট। মডেলের এই অভিযোগের পর ওই চার ফুটবলারকে সাসপেন্ড করা হবে কি না তা দেখার।
অভিযোগ, এই চার ফুটবলার প্রথমে ওই মডেলের ছবিতে কু মন্তব্য করেন। তারপর তাদের মধ্যে কোনও একজন মডেলকে চ্যাটে অশ্লীল ছবি পাঠিয়ে, রাতে এক হোটেলে যৌনতার প্রস্তাব দেন। ইজিপ্টের অনেকের অভিযোগ, খ্যাতির লোভে ওই চার ফুটবলারকে হানি ট্র্যাপে ফাঁসিয়েছেন সেই মডেল। যদিও ওই চার ফুটবলারের বিরুদ্ধেই মডেলকে অশ্লীল ম্যাসেজ পাঠানোর যাবতীয় প্রমাণ রয়েছে।
(The above story first appeared on LatestLY on Jun 28, 2019 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

