Uttar Pradesh: স্কুলের ছাদে নিয়ে গিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ ১০ বছরের নাবালকের
শনিবার প্রথম শ্রেনির ছাত্রের কাছে ধর্ষণ হয়েছে সদ্য স্কুলে পা দেওয়া তিন বছরের শিশু।
মুজফফরনগর, ১৬ এপ্রিলঃ অবিশ্বাস্য কাণ্ড উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগর জেলায়। ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করল ১০ বছরের এক নাবালক। উত্তরপ্রদেশের মুজফফরনগরের এক স্কুলে ঘটেছে সেই ঘটনা।
পুলিশ সূত্রে খবর, শনিবার প্রথম শ্রেনির ছাত্রের কাছে ধর্ষণ হয়েছে সদ্য স্কুলে পা দেওয়া তিন বছরের শিশু। মেয়েটির পরিবার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, স্কুলের ছাদে নিয়ে গিয়ে তাঁদের একরত্তি মেয়েকে ধর্ষণ করে ১০ বছরের ওই নাবালক।
শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে অভিযুক্ত নাবালককে। এছাড়াও নির্যাতিতা শিশুকে কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Apr 16, 2023 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

