Uttar Pradesh: অনুষ্ঠান বাড়িতে শোকের ছায়া, ছেলের বিয়ের দুদিন আগে আচমকা বাবার মৃত্যু
উত্তরপ্রদেশের অযোধ্যায় মধ্য বয়স্ক বাবার মৃত্যু হল ছেলের বিয়ের দুদিন আগে।
অযোধ্যা, ১৩ জুলাইঃ দুদিন বাদেই বিয়ে ছেলের। বাড়িতে জোরকদমে চলছে সেই প্রস্তুতি। অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই হৈহৈ করে আনন্দ করছে। কিন্তু সেই অনুষ্ঠান বাড়ি নিমেষে পরিণত হল শোক বাড়িতে। ছেলের বিয়ের ঠিক দুদিন আগে মৃত্যু হল বাবার। মুহূর্তে শোকের ছায়ায় আচ্ছন্ন হল বিয়ে বাড়ি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) মধ্য বয়স্ক বাবার মৃত্যু হল ছেলের বিয়ের দুদিন আগে।
আরও পড়ুনঃ যমুনার জল বাড়ছে, ভেসে যাওয়া গরুকে প্রাণপনে উদ্ধার কংগ্রেস নেতার,দেখুন ভিডিয়ো
নাচ গানে মাতোয়ারা অতিথিদের মাঝে বুধবার নাচছিলেন ছেলের বাবা দিলশাদ। আচমকাই বুক চেপে ধরে মাটিতে পরে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সকলে। ভ্যান ডেকে এনে তাতে চাপিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোন লাভ হয়নি। মৃত্যু হয়েছে দিলশাদের। শুক্রবার ছিল মৃতের ছেলের বিয়ের অনুষ্ঠান। বাবার মৃত্যুতে ছেলে কিংবা পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
আরও পড়ুনঃ বিজেপির আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র পাটনা, দেখুন পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ার ভিডিয়ো
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

