বছর দেড়েকের এক শিশুকে কুপিয়ে খুন করার ঘটনা প্রকাশ্যে এল। এমন নারকীয় ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (UP Shocker)। বুলন্দশহরের এই ঘটনায় গা শিউরে উঠছে এলাকাবাসীর। জোড়া খুন উত্তরপ্রদেশে, গলা কাটা দেহ উদ্ধার ঠাকুমা-নাতনির
জানা গিয়েছে, ওই শিশুকে হত্যা করা ব্যক্তি একজন মাদক আসক্ত (Alcoholic)। নাম কৃষ্ণপাল ওরফে কাজু। বাড়ির উঠোনে শিশুটিকে খেলা করতে দেখে তাকে তুলে নিয়ে যায় কাজু। এরপর বাড়ির লোক যখন শিশুটির খোঁজ শুরু করেন তখন দেখে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে পড়ে রয়েছে একরত্তির মৃতদেহ। তার খানিকটা দূরে আহত অবস্থায় পড়ে অভিযুক্ত। শিশুটিকে খুন করার সময় চোখে পড়ে যায় কিছু গ্রামবাসীর। তড়িঘড়ি তারা ছুটে আসে উদ্ধার করার জন্যে। চুরি দিয়ে অভিযুক্তকে আঘাত করতে থাকে। কিন্তু শেষ রক্ষা হয় না। প্রাণে বাঁচানো যায়নি শিশুটিকে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে জেলার হাসপাতালে নিয়ে যায়।
শিশুটির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ (খুন) ধারায় মামলা রজু করা হয়েছে। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই অভিযুক্ত আত্মহত্যা করে। অভিযুক্তের দেহও ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

