Uttar Pradesh Shocker: জোড়া খুন উত্তরপ্রদেশে, গলা কাটা দেহ উদ্ধার ঠাকুমা-নাতনির
উত্তরপ্রদেশ ১৫ ডিসেম্বরঃ নৃশংস খুনের ঘটনা সামনে এল উত্তরপ্রদেশে (Uttar Pradesh Shocker)। গলা কাটা দেহ উদ্ধার হল ঠাকুমা এবং নাতনির। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাট (Meerut) শহরের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের স্ত্রী ওই মৃত বৃদ্ধার নাম কৌশল শিরহি। বয়স ৬৫। দুমাস আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্বামী রতন সিংহ। ১২ বছরের নাতনি তামান্নাকে নিয়ে বাড়িতে একই থাকতেন ওই বৃদ্ধা।
সোমবার সকালে বাড়িতে কাজে আসেন তাঁদের পরিচারিকা। দেখেন বাড়ির দরজা খোলা। ভিতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। ঠাকুমা এবং নাতনির গলা কাটা মৃত দেহ পড়ে রয়েছে মাটিতে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় সে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। দোষী খুব শীঘ্রই শাস্তি পাবেন এমনই আশ্বাস দিয়েছেন এসপি রোহিত সিংহ।
(The above story first appeared on LatestLY on Dec 15, 2022 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

