Andhra Pradesh: মন্দিরের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু, গুরুতর আহত ৪ জন

ঘটনাস্থলে এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (APSDRF) টিম উপস্থিত রয়েছে।

Andhra Pradesh: মন্দিরের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু, গুরুতর আহত ৪ জন
long stretch collapsed (Photo Credit: X)

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে (Varahalakshmi Narasimha Swamy Temple) চন্দনোৎসব (Chandanotsavam Festival) চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেওয়ালের ২০ ফুট লম্বা অংশ ধসে (Collapsed ) সাতজনের মৃত্যু হয়েছে, অনেকে আহতও হয়েছেন। ঘটনাস্থলে এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (APSDRF) টিম উপস্থিত রয়েছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিথা উপস্থিত রয়েছেন। আরও পড়ুন: Fire At Kolkata Hotel: কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৫, জারি উদ্ধারকার্য

সূত্রে খবর, রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাক্তন বিজেপি এমএলসি মাধব দুর্ঘটনার বিষয়ে বলেন, অক্ষয় তৃতীয়া উপলক্ষে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। সরকার ঘটনাটি তদন্ত করবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে।

দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).