Sandwiches Free For Lifetime: নাম পরিবর্তন করে 'সাবওয়ে' রাখলে আজীবন বিনামূল্যে স্যান্ডউইচ মিলবে
ফাস্ট ফুড চেইন সাবওয়ে (Fast food chain Subway) এক বিশেষ অফার এনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র: ফাস্ট ফুড চেইন সাবওয়ে (Fast food chain Subway) এক বিশেষ অফার এনেছে। কোনও ব্যক্তি যদি তাঁর নাম পরিবর্তন করে 'সাবওয়ে' রাখেন তাহলে তিনি আজীবন বিনামূল্যে স্যান্ডউইচ পাবেন ওই কোম্পানি থেকে।
আইনগতভাবে প্রতিযোগীকে তাঁর প্রথম নাম পরিবর্তন করে 'সাবওয়ে' রাখতে হবে। প্রতিযোগীরা ১ থেকে ৪ আগস্টের মধ্যে SubwayNameChange.com এই সাইটে আইনিভাবে তাঁদের নাম পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে সারাজীবনের জন্য বিনামূল্যে সাবওয়ে ডেলি হিরোস (Subway Deli Heroes) জিততে পারেন।
আরও পড়ুন : Bihar: মধুচন্দ্রিয়ায় যাওয়ার পথে আচমকা উধাও স্ত্রী, পরকীয়া নাকি দুষ্কর্মের শিকার মহিলা!
উল্লেখ্য, এইরকম অফার এই প্রথম নয়,সাবওয়ে এমন অফার আগেও নিয়ে এসেছে। ২০২২ সালে বছরব্যাপী বিনামূল্যের স্যান্ডউইচের জন্য একটি প্রতিযোগিতা চালু করেছিল যেখানে ট্যাটুর মাধ্যমে প্রতিযোগীকে বেঁছে নেওয়া হয়েছিল।
দেখুন টুইট
UNITED STATES: Subway is offering a lifetime of free sandwiches for contestants who commit to legally changing their first name to 'Subway'.
— The Spectator Index (@spectatorindex) July 30, 2023
(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

