Bihar: মধুচন্দ্রিয়ায় যাওয়ার পথে আচমকা উধাও স্ত্রী, পরকীয়া নাকি দুষ্কর্মের শিকার মহিলা!
কিশানগঞ্জ স্টেশন আসতেই স্ত্রী শৌচালয়ে যাবেন বলে সিট ছেড়ে বেরিয়েছিলেন। কিন্তু আর ফিরলেন না। ট্রেন ছেড়ে দিলেও স্ত্রী আর ফিরেননি। গোটা ট্রেনের সমস্ত বগি হন্যে হয়ে স্ত্রীকে খুঁজেছেন ওই ব্যক্তি। কিন্তু কোথাও খুঁজে পাননি।
পাটনা, ৩০ জুলাইঃ বিয়ের পর নবদম্পতি একে অপরের সঙ্গে অনেকটা সময় যাতে একসঙ্গে কাটাতে পারেন সেই লক্ষ্যেই স্বামী-স্ত্রী পাড়ি দেন মধুচন্দ্রিমায়। কারুর গন্তব্য বিদেশ তো আবার কারুর গন্তব্য দেশের আনাচে কানাচে। বিহারের (Bihar) এক নবদম্পতি চধুচন্দ্রিমার জন্যে রওনা দিয়েছিলেন দার্জিলিং (Darjeeling)। কিন্তু মাঝ পথে ট্রেন থেকে উধাও স্ত্রী। মাথায় হাত স্বামীর।
পুলিশ সূত্রে খবর, গত ২৮ জুলাই নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে দার্জিলিংয়ের (Darjeeling) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিহারের ওই সদ্য বিবাহিত দম্পতি। মুজফফরপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন তাঁরা। কিন্তু বিহারের কিশানগঞ্জ স্টেশন থেকে স্ত্রী কাজল কুমারীকে খুঁজে পাচ্ছেন না স্বামী।
পুলিশের কাছে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন স্বামী। অভিযোগে জানান, নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের B4 কোচের ৪৩ এবং ৪৫ নম্বর সিট ছিল তাঁদের। কিশানগঞ্জ স্টেশন আসতেই স্ত্রী শৌচালয়ে যাবেন বলে সিট ছেড়ে বেরিয়েছিলেন। কিন্তু আর ফিরলেন না। ট্রেন ছেড়ে দিলেও স্ত্রী আর ফিরেননি। গোটা ট্রেনের সমস্ত বগি হন্যে হয়ে স্ত্রীকে খুঁজেছেন ওই ব্যক্তি। কিন্তু কোথাও খুঁজে পাননি। এরপরেই তিনি মুজফফরপুর ফিরে আসেন। কিশানগঞ্জ স্টেশনের জিআরপি-র সঙ্গে কথা বলেন। সবটা জানান।
ব্যক্তির ধারণা কোন অসৎ উদ্দেশের শিকার হয়েছেন তাঁর স্ত্রী। কাজলের অন্য কোন অবৈধ সম্পর্কের প্রসঙ্গ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন তিনি। ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কিশানগঞ্জ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন রেল পুলিশ। কিন্তু তাও কোন হদিশ মেলেনি কাজল কুমারির।
(The above story first appeared on LatestLY on Jul 30, 2023 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

