Sameer Sharma: ফের মৃত্যু, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বলিউডের টেলি তারকা সমীর শর্মা
ফের আত্মহননে মৃত মুম্বইয়ের টেলি তারকা। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’-র অভিনেতা সমীর শর্মা (Sameer Sharma)। মালাড ওয়েস্টে নিজের আবাসনের রান্নাঘরেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধর হয়েছে। আবাসনের প্রহরীই প্রথম সমীর শর্মাকে ঝুলতে দেখে অন্যান্য বাসিন্দাদের খবর দেন। খবর যায় মালাড থানাতেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মালাড থানার সিনিয়র ইন্সপেক্টর জর্জ ফার্নান্ডেজ জানান, প্রায় দুদিন আগেই অভিনেতার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমাণ আত্মঘাতী হয়েছেন সমীর শর্মা। দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সুস্পষ্ট হবে।
নতুন দিল্লি, ৬ আগস্ট: ফের আত্মহননে মৃত মুম্বইয়ের টেলি তারকা। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’-র অভিনেতা সমীর শর্মা (Sameer Sharma)। মালাড ওয়েস্টে নিজের আবাসনের রান্নাঘরেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধর হয়েছে। আবাসনের প্রহরীই প্রথম সমীর শর্মাকে ঝুলতে দেখে অন্যান্য বাসিন্দাদের খবর দেন। খবর যায় মালাড থানাতেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মালাড থানার সিনিয়র ইন্সপেক্টর জর্জ ফার্নান্ডেজ জানান, প্রায় দুদিন আগেই অভিনেতার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমাণ আত্মঘাতী হয়েছেন সমীর শর্মা। দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সুস্পষ্ট হবে। আরও পড়ুন-Jamnagar: বিদেশি বান্ধবীর উপহারের মোহ, প্রায় ১৫ লাখের গচ্চা দিলেন জামনগরের যুবক
জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’-র শৌর্য মহেশ্বরীর চরিত্রে অভিনয় করেন সমীর শর্মা। অভিনেত্রী রেহা শর্মা ও কাবেরি প্রিয়মের সৎ বাবার চরিত্রেই দেখা গিয়েছিল সমীর শর্মাকে। আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘গীত’-এর নায়ক অভিনব শুক্লার পরিবর্তে সমীর শর্মা দেব খুরানা অর্থাৎ অভিনেত্রী দ্রাষ্টি ধামির স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেনা বেস টিভি শো ‘লেফট রাইট লেফট’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সমীর শর্মা।
মালাড পুলিশের বিবৃতি
TV actor & model Sameer Sharma was found hanging from his kitchen ceiling at his residence in Malad West last night. Accidental Death Report registered, body sent for autopsy. Looking at body's condition, it's suspected that he died by suicide two days back: Malad Police. #Mumbai
— ANI (@ANI) August 6, 2020
সাম্প্রতিক অতীতে একের পর এক টেলি তারকার আত্মহননের খবর মিলছে। প্রেক্ষা মেহতা, মনমিত গ্রেওয়াল, এই দুজনেই আত্মঘাতী হন। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তিনিও টেলি তারকা হিসেবেই মুম্বইয়ের রুপোলী জগতে প্রথম পা রেখেছিলেন। সুশান্তের মৃত্যু রহস্য এখনও উন্মোচিত হয়নি। বান্ধবী রিয়া চক্রবর্তীকে খুঁজছে বিহার পুলিশ। এর মধ্যেই ফের আর এক টেলিতারকার মৃত্যুর ঘটনা ঘটল।
(The above story first appeared on LatestLY on Aug 06, 2020 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

