Maharashtra: বোঝো কাণ্ড! মধ্যরাতের ডিনারে চিকেনের ডিশ না পেয়ে হোটেলে আগুন ধরালো ২ মদ্যপ
হোটেলের মালিক গ্রাহকদের চিকেন (Chicken) পরিবেশন করতে পারেননি। এই কারণে রেগেমেগে হোটেলটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিয়োগ উঠল ২ মদ্যপের বিরুদ্ধে। রবিবার কাকভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের বেলতারোদি এলাকার এক হোটেলে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাগপুরের পুলিশ। ধৃতদের একজন ২৯ বছরের শংকর তায়দে। এবং অন্যজন ১৯ বছরের সাগর প্যাটেল। জানা গিয়েছে, রাত একটা নাগাদ মদ্যপ অবস্থায় ওই হোটেল পৌঁছায় শংকর ও সাগর।
নাগপুর, ১১ জানুয়ারি: হোটেলের মালিক গ্রাহকদের চিকেন (Chicken) পরিবেশন করতে পারেননি। এই কারণে রেগেমেগে হোটেলটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিয়োগ উঠল ২ মদ্যপের বিরুদ্ধে। রবিবার কাকভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের বেলতারোদি এলাকার এক হোটেলে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাগপুরের পুলিশ। ধৃতদের একজন ২৯ বছরের শংকর তায়দে। এবং অন্যজন ১৯ বছরের সাগর প্যাটেল। আরও পড়ুন-Coronavirus Cases In India: কমল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা, ১৬ তারিখে শুরু টিকাকরণ প্রক্রিয়া
জানা গিয়েছে, রাত একটা নাগাদ মদ্যপ অবস্থায় ওই হোটেল পৌঁছায় শংকর ও সাগর। সেখানে গিয়ে হোটেল মালিকের কাছে চিকেন অর্ডার করেছিল। মালিক এত রাতে চিকেনের কোনও ডিস নেই জানাতে, দুজনে হোটেলটিতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশ একটি অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে।
(The above story first appeared on LatestLY on Jan 11, 2021 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

