Rajasthan Shocker: স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীকে খুন করল স্বামী
রাজস্থান, ১৩ ডিসেম্বরঃ স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীকে খুন করল স্বামী। রবিবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে যায় যে স্ত্রীর উপর ছুরি চালিয়ে দেয় স্বামী। রাজস্থানের (Rajasthan Shocker) সাওয়াই মাধপুর জেলার খান্ডার এলাকার ঘটনা। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বামীর নাম অশোক সাহু, বয়স ৩৩। মৃতা স্ত্রীর নাম সুলোচনা, বয়স ৩০। ময়নাতদন্তের পর মৃতার দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোন এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। তর্ক-বিতর্ক এমন উত্তপ্ত পর্যায়ে পৌঁছায় যে রাগের মাথায় স্ত্রীর উপর ছুরি চালিয়ে বসে স্বামী। সোমবার সকালেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী।
(The above story first appeared on LatestLY on Dec 13, 2022 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

