Mumbai: বাড়ি থেকে উদ্ধার সাত মাসের গর্ভবতী মহিলার ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী

বিয়ের পর থেকেই নাকি যৌতুকের জন্যে মেয়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোক। সঙ্গ দিত মেয়ের স্বামীও।

Mumbai: বাড়ি থেকে উদ্ধার সাত মাসের গর্ভবতী মহিলার ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী
প্রতীকী ছবি

মুম্বই, ১৩ নভেম্বরঃ বাড়ি থেকে উদ্ধার গর্ভবতী মহিলার মৃত দেহ। নিজের গর্ভবতী স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত ১১ ফেব্রুয়ারি ২৪ বছরের গর্ভবতী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মুম্বইয়ের (Mumbai) ধারাভি এলাকার ঘটনায় চাঞ্চল্য।

আরও পড়ুনঃ গাড়ি চালানোর সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অটো চালকের

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রোশনি সরোজ।সাত মাসের গর্ভবতী ছিলেন তিনি। স্বামী কানাইয়া সরোজ এবং শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন মৃতা মহিলার পরিবার। তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ তুলেছেন মৃতা রোশনির বাবা।

আরও পড়ুনঃ মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, শ্বাসরোধে মৃত্যু বালকের

বিয়ের পর থেকেই নাকি যৌতুকের জন্যে মেয়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোক। সঙ্গ দিত মেয়ের স্বামীও। মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলেই জানান ধারাভি থানার পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধের জেরে মৃত্যু হয়েছে বলেই অনুমান করছেন পুলিশ কর্মকর্তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানাতে পারছেন না তাঁরা। সোমবার ১৩ ফেব্রুয়ারি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ধারাভি থানার পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 06:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).