Mumbai Fire: মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, শ্বাসরোধে মৃত্যু বালকের

Mumbai Fire: মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, শ্বাসরোধে মৃত্যু বালকের
Mumbai Fire (Photo Credits: Twitter)

মুম্বই, ১৩ ফেব্রুয়ারিঃ সোমবার মুম্বইয়ের বস্তিতে ভয়াবহ আগুন (Mumbai Fire)। মুম্বইয়ের শহরতলী মালাদের বস্তি এলাকায় আগুন লাগে। এদিন সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ কুরার গ্রামের বস্তিতে আগুনটি লাগে। আগুন লাগার কারণ এখনও অজানা। বিধ্বংসী আগুনে (Mumbai Fire) পুড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃত বালকের নাম প্রেম তুকারাম বোরে। বয়স ১২।

মুম্বই বস্তিতে বিধ্বংসী আগুন: 

আগুন নেভানোর জন্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮ টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, বস্তিতে আগুন (Mumbai Fire) লাগার ফলে সকল বস্তিবাসী বস্তি ছেড়ে বেরিয়ে আসলেও প্রেম বেরোতে ব্যর্থ হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ভিতরেই আটকা পড়ে সে। দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).