Salman Khan's Birthday: সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পুলিশের মার খেলেন ভক্তরা, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার ছিল বলিউডের দাবাং হিরো সলমন খানের ৫৭তম জন্মদিন। সেই উপলক্ষে দিনভর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
মুম্বই: মঙ্গলবার ছিল বলিউডের (Bollywood) দাবাং হিরো (Dabangg Hero) সলমন খানের (Salman Khan) ৫৭তম জন্মদিন (57th birthday)। সেই উপলক্ষে দিনভর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। প্রিয় নায়কের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানাতে মুম্বইয়ের (Mumbai) বান্দ্রায় (Bandra) অবস্থিত তাঁর প্রাসাদোপম বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment) সামনে তাই সকাল থেকে ভিড় (crowd) জমিয়ে ছিলেন অসংখ্য গুণমুগ্ধ ভক্তরা (fans)। বলিউড তারকাকে এক ঝলক দেখার আশায় বহু মানুষের জমায়েতের ফলে প্রায় স্তব্ধ হয়ে গেছিল ওই এলাকার যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই ওই এলাকায় কার্ফু জারি করা হয়। কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি। এরপরই বেধড়ক লাঠিচার্জ (Lathi-Charge) করে সলমন ভক্তদের এলাকা ছাড়া করতে দেখা যায় মুম্বইয়ের পুলিশকর্মীদের। যার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটদুনিয়ায়। আরও পড়ুন: Siddharth 'Harassed' By CRPF: সিআরপিএফের বিরুদ্ধে 'হেনস্থার' অভিযোগ সিদ্ধার্থের, উসকে দিলেন হিন্দি বিতর্ক
দেখুন ভিডিয়ো:
#WATCH | Mumbai: Police lathi-charge crowd gathered outside Salman Khan's residence Galaxy apartments on his birthday. pic.twitter.com/zrB8pyaguv
— ANI (@ANI) December 27, 2022
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 02:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

