Mumbai: মুম্বইয়ে ড্রেনের ভিতর থেকে উদ্ধার শিশুকন্যা, শোরগোল মালাদ এলাকায়

ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুকন্যাটিকে চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Mumbai: মুম্বইয়ে ড্রেনের ভিতর থেকে উদ্ধার শিশুকন্যা, শোরগোল মালাদ এলাকায়
Baby Killed Photo Credit: Representational Image

না চাইতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কতশত তরুণী। গর্ভপাত করাতে না পেরে সন্তানের জন্ম দেন ঠিকই। কিন্তু তার পর সদ্যজাতদের ঠাঁই হয় কোন ড্রেনে কিংবা আবর্জনার স্তুপে। হামেশাই ঘটছে এমন ঘটনা। তেমনই এক ঘটনা বাণিজ্যনগরীতে। ড্রেনের ভিতর থেকে উদ্ধার হল এক নবজাতক। আজ সোমবার মুম্বইয়ের (Mumbai) মালাদ এলাকায় একটি ড্রেন থেকে সদ্যজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুকন্যাটিকে চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ মাঝরাতে মুম্বইয়ের রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু একজনের

দেখুন টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).