Mumbai: নৃশংস, রাস্তার মাঝে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর
প্রায় দেড় বছর ধরে ওই দম্পতির মধ্যে গার্হস্থ কলহ চলছে। যার জেরে বিবাহ বিচ্ছেদের পথে এগিয়েছেন স্বামী-স্ত্রী। এর আগেও একাধিকবার স্ত্রীকে খুন করতে উদ্যত হয়েছিলেন অভিযুক্ত স্বামী।
মুম্বই, ১ জুনঃ রাস্তার মাঝে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন স্বামী। বুধবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল মুম্বই (Mumbai) কুরলা রোডে। মহিলাকে জ্বলতে দেখে ছুটে এলেন এক অটো চালক। সঙ্গে সঙ্গে কোনরকমে আগুন নিভিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তাঁকে।
আরও পড়ুনঃ ভোরবেলা ঘুমে আচ্ছন্ন বাবা-মা, অষ্টমতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল শিশুর
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কুরলা রোডের সুমন নগর বাস স্টপে। গত ১৪ জুন বাসের জন্যে বাসস্টপে অপেক্ষা করছিলেন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান মহিলার স্বামী সঞ্জয় ঠাকুর। বাসস্টপে দাঁড়িয়ে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করেন অভিযুক্ত। সাহায্যের জন্যে চিৎকার করতে থাকেন মহিলা। এমন দৃশ্য দেখে নিমেষে ছুটে আসেন ওই অটো চালক মোহম্মদ ইসমাইল। মহিলাকে দ্রুত নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে।
এক পুলিশ কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, প্রায় দেড় বছর ধরে ওই দম্পতির মধ্যে গার্হস্থ কলহ চলছে। যার জেরে বিবাহ বিচ্ছেদের পথে এগিয়েছেন স্বামী-স্ত্রী। এর আগেও একাধিকবার স্ত্রীকে খুন করতে উদ্যত হয়েছিলেন অভিযুক্ত স্বামী। আহত মহিলার ভাই জামাইবাবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির অধীনে একাধিক ধারায় (৩০৭, ৩০৬ বি, ৫০৪, ৫০৬) মামলা নথিভুক্ত করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছেন অভিযুক্ত সঞ্জয় ঠাকুরকে।
(The above story first appeared on LatestLY on Jun 16, 2023 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

