Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, দেখুন

বড় রাস্তার উপরে বহুতল আবাসনে আগুন দেখে রাস্তায় ভিড় জমে যায় আমজনতার। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, দেখুন
Mumbai Fire (Photo Credits: Twitter)

মুম্বই, ২৫ এপ্রিলঃ মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন (Mumbai Fire)। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। চারিদিক ছেয়ে গিয়েছে সেই ধোঁয়ায়। মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) রাজধানী মুম্বইয়ের মুলুন্ডের একটি পাঁচমালা আবাসনে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ইঞ্জিন।

মঙ্গলবার বেলার দিকে মুম্বইয়ের মুলুন্ডের একটি বহুতলে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। বড় রাস্তার উপরে বহুতল আবাসনে আগুন দেখে রাস্তায় ভিড় জমে যায় আমজনতার। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

মুম্বইয়ের বহুতলে আগুন... 

তৎপরতার সঙ্গে বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এক কর্মকর্তা সূত্রে খবর, আবাসনে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। কিন্তু কীভাবে এই আগুন লাগল তাঁর তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).