তরুণী যাত্রীকে দেখিয়ে দেখিয়ে অটো চালকের হস্তমৈথুন ও অশালীন ইঙ্গিত, মালাড থেকে গ্রেপ্তার অভিযুক্ত

রাতের মুম্বই শহর যে দিনের পর দিন মহিলাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে, ফের তার প্রমাণ মিলল। এক তরুণী যাত্রীকে দেখে অটোতেই হস্তমৈথুনে লিপ্ত হল চালক। শুধু তাই নয়, তরুণীকে দেখে নানারকম আপত্তিকর ইঙ্গিতও করছিল সে। অফিস থেকে ফেরার পথে এরকম বিরক্তিকর পরিস্থিতির মুখে পড়ে প্রথমটায় দিশেহারা হয়ে যান ওই তরুণী। তারপর ফোটো তোলার চেষ্টা করছিলেন। বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

তরুণী যাত্রীকে দেখিয়ে দেখিয়ে অটো চালকের হস্তমৈথুন ও অশালীন ইঙ্গিত, মালাড থেকে গ্রেপ্তার অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credits: Unsplash)

মুম্বই, ১২ সেপ্টেম্বররাতের মুম্বই শহর যে দিনের পর দিন মহিলাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে, ফের তার প্রমাণ মিলল। এক তরুণী যাত্রীকে দেখে অটোতেই হস্তমৈথুনে লিপ্ত হল চালক। শুধু তাই নয়, তরুণীকে দেখে নানারকম আপত্তিকর ইঙ্গিতও করছিল সে। অফিস থেকে ফেরার পথে এরকম বিরক্তিকর পরিস্থিতির মুখে পড়ে প্রথমটায় দিশেহারা হয়ে যান ওই তরুণী। তারপর ফোটো তোলার চেষ্টা করছিলেন। বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রায় সঙ্গে সঙ্গেই মাকে ফোন করে ডাকেন ওই তরুণী। পরে স্থানীয় থানায় গিয়ে অটো চালকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। এসব ক্ষেত্রে মুম্বই পুলিশ একদম সময় নষ্ট অভিযুক্ত অটো চালকের খোঁজে তল্লাশি শুরু হয়ে যায়।

অভিযোগকারী তরুণী অটোচালকের ছবি তুলতে পারেননি, তাই অভিযুক্তকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের উপরেই ভরসা করতে হয়েছে পুলিশকে। তবে বুধবার রাতেই ওই অটো চালককে গ্রেপ্তার করা গিয়েছে মালাড এলাকা থেকে। দিনের পর দিন রাস্তাঘাটে মহিলাদের দেখে হস্তমৈথুন করাটা এখন আকছার ঘটছে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে তৎপরতা দেখালেও এহেন জঘন্য অপরাধ কিন্তু ঘটেই চলেছে। ঘটনাস্থল চিঞ্চোলি বান্দাররের কাছে লিঙ্ক রোডে। ওই সময় এলাকাটি বেশ ফাঁকা হয়ে যায়, অটো চালক যে তারই সুযোগ নিয়েছে। অভিযুক্ত অটো চালক এর আগেও বেশ কয়েকবার এমনটা ঘটিয়েছে, তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও রয়েছে পুলিশের খাতায়। আরও পড়ুন-রাজধানীর সরকারি হাসপাতালে সব রোগীই সমান, কোনও ভিআইপি কালচার থাকবে না: অরবিন্দ কেজরিওয়াল

গত ৩১ জুলাই তরুণীকে দেখিয়ে দেখিয়ে হস্তমৈথুন করছিল এক রিকশাওয়ালা। তরুণী এই দৃশ্য দেখ অস্বস্তিতে পড়ে যান। এই দেখে পাশে বসে থাকা বন্ধুটি দুবার ভাবেননি, গোটা ঘটনাটির বিবরণ দিয়ে তৎক্ষণাৎ একটি টুইট করেন। যদিও রিকশাওয়ালাকে ধরতে পারেনি পুলিশ। এর থেকেই স্পষ্ট যে রাতের মুম্বই যেভাবে দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে, তাতে আর মহিলাদের জন্য নিরাপদ নয়।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2019 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).