MP Shocker: ক্লাসরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রের, সিসিটিভি-তে ধরা পরে ঘটনা

MP Shocker: ক্লাসরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রের, সিসিটিভি-তে ধরা পরে ঘটনা

মধ্যপ্রদেশ, ১৪ ডিসেম্বরঃ ক্লাসরুমের মধ্যেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল দশম শ্রেণীর এক ছাত্র। মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার এক বেরসরকারি স্কুলে পড়াশুনা করত বছর ১৫-এর ওম সাপটা। হোস্টেল কর্মচারীরা পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে অবাক হন। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দশম শ্রেণীর ওই ছাত্রের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, সেই সময় সিসিটিভি কন্ট্রোল রুমে কেউ উপস্থিত না থাকায় পড়ুয়াকে আত্মহত্যা থেকে বাধা দেওয়া যায়নি। গলায় দড়ির ফাঁস লাগানোর আগে হাত কাঁপছিল তার। বেশ কিছুটা সময় ব্যয় করার পরে দড়ি দিয়ে ঝুলে পরে সে। সিসিটিভি কন্ট্রোল রুমে সেই সময় যদি কোন কর্মচারী উপস্থিত থাকতেন তাহলে ওই ১৫ বছরের শিশুটি এই যাত্রায় প্রাণে বেঁচে যেত। দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল যুবক, দেখুন ভয়াবহ ভিডিয়ো

ওই বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশুনা করছে ওম। স্কুলের হোস্টেলেই থাকত সে। ৫ ডিসেম্বর হোস্টেল ইনচার্জকে ওম জানায়, একা পড়াশুনা করতেই বেশি পছন্দ তার। স্কুলের শিক্ষকদের কাছে পড়তে তার ভাল লাগে না। এরপর মঙ্গলবার সকালে হোস্টেলের বাকি ছাত্ররা যখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত, ওম তখন টয়লেট যাওয়ার নাম করে বেরিয়ে আসে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় ওম ফিরছে না দেখে তার এক বন্ধু খোঁজা শুরু করে। ক্লাসরুমের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওমকে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ এবং ওমের পরিবারের বয়ান রেকর্ড সম্পন্ন হয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).