Delhi Shocker Video: দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল যুবক, দেখুন ভয়াবহ ভিডিয়ো

Delhi Shocker Video: দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল যুবক, দেখুন ভয়াবহ ভিডিয়ো
Delhi Horror (Photo Credit: Screen Grab)

ফের ভয়াবহ ঘটনা দিল্লিতে (Delhi) । এবার দিল্লির দ্বারকায় এক স্কুল ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড (Acid) ছোঁড়ে এক যুবক। বুধবার সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকায় (Dwarka) ওই ভয়াবহ ঘটনা ঘটে। অ্যাসিডে আক্রান্ত ওই স্কুল ছাত্রীকে সঙ্গে সঙ্গে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ওই হাসপাতালের স্কুল পড়ুয়ার চিকিৎসা চলছে। বুধবার সকালে দ্বারকা দিয়ে বাইকে করে যাওয়ার সময় স্কুল ছাত্রীর উপর হামলা চালায় দুই যুবক। যা নিয়ে শোরগোল হতেই তদন্ত শুরু হয়। দিল্লির ভয়াবহ ঘটনার জেরে এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Viral Video: ৫২ বছরের প্রেমিকাকে বিয়ে করলেন ২১-এর যুবক, ভাইরাল ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).