Milind Soman on COVID-19: সাবধানে থেকেও রক্ষা নেই, করোনায় আক্রান্ত মিলিন্দ সোমন

Milind Soman on COVID-19: সাবধানে থেকেও রক্ষা নেই, করোনায় আক্রান্ত মিলিন্দ সোমন
করোনায় আক্রান্ত মিলিন্দ (ছবি ইনস্টাগ্রাম)

মুম্বই : করোনায় আক্রান্ত মিলিন্দ সোমন। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের নিজের অসুস্থতার খবর জানান বলিউডের(Bollywood) এই জনপ্রিয় মডেল অভিনেতা। যদিও কার কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছেন, সে বিষয়ে বুঝে উঠতে পারছেন না বলে জানান মিলিন্দ।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন মিলিন্দ সোমন (Milind Soman)। যেখানে তিনি জানান, কোয়ারেন্টিনে থাকার চতুর্থ দিন। সমস্ত সাবধানতা নিয়ে কাজ করলেও, তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান মিলিন্দ।

 

 

View this post on Instagram

 

পাশাপাশি গত ১৮ মার্চ তিনি দিল্লি থেকে ফেরেন। দিল্লি (Delhi) থেকে কাজ সেরে বাড়িতে ফেরার পর সামান্য মাথার যন্ত্রণা শুরু হয় তাঁর। মাথার যন্ত্রণার পাশাপাশি তাঁর যে জ্বর আসে,যদিও তা তেমন নয়। ওই সময় তাঁর শরীরের তাপমাত্রা ৯৮-তেই বেঁধেছিল। তবে সন্দেহ হওয়ায় কোভির টেস্ট করান। এরপরই তিনি করোনায় (Corona) আক্রান্ত বলে জানা যায়।

আরও পড়ুন :  Sona Mohapatra receives death : হিন্দু দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য? সোনা মহাপাত্রকে খুনের হুমকির অভিযোগ

করোনা যবে থেকে গোটা বিশ্ব জুড়ে থাবা বসাতে শুরু করেছে, তখন থেকে ৩০বারের বেশি সময় তিনি RTPCR পরীক্ষা করিয়েছেন। উপযুক্ত করোনা বিধি মেনে চলায় প্রত্যেকবারই তাঁরা রিপোর্ট নেগেটিভ আসে। তবে এবার কীভাবে তাঁর উপর করোনা থাবা বসাল, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান মিলিন্দ সোমন।

মিলিন্দের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তাঁর অনুরাগীরা চিন্তায় পড়ে যান। মিলিন্দ যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করেন মডেল অভিনেতার ভক্তরা।

(The above story first appeared on LatestLY on Mar 26, 2021 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).