Uttar Pradesh: গোপনে পরকীয়া, প্রেমিকা ছেড়ে যাওয়ায় আত্মঘাতী ১ সন্তানের বাবা
প্রেমিক বিবাহিত এবং এক সন্তানের বাবা সেই কথা জানতে পারা মাত্রই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন প্রেমিকা। এরপরেই চরম পদক্ষেপ গ্রহণ করলেন ওই ব্যক্তি।
বালিয়া, ১৯ মেঃ বিয়ের পর পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন যুবক। স্ত্রী এবং সন্তানের কথা গোপন রেখে দিনের পর দিন অবৈধ সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিক বিবাহিত এবং এক সন্তানের বাবা সেই কথা জানতে পারা মাত্রই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন প্রেমিকা। এরপরেই চরম পদক্ষেপ গ্রহণ করলেন ওই ব্যক্তি। প্রেমিকা ছেড়ে যাওয়ায় আত্মঘাতী ৩২ বছরের যুবক।
আরও পড়ুনঃ হিংস্র, পথকুকুরের কামড়ে প্রাণ গেল ৮ বছরের বালকের
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ায়। বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের বাবা। স্ত্রী এবং তিন বছরের সন্তানকে রেখে প্রেমিকা ছেড়ে যাওয়ার শোকে আত্মঘাতী স্বামী। অভিযোগ দায়ের হয়েছে ওই মহিলার বিরুদ্ধে। যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। মহিলার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রজু করেছেন মৃত ব্যক্তির কাকা।
(The above story first appeared on LatestLY on May 19, 2023 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

