Maharashtra Road Accident: তীর্থযাত্রা সেরে ফিরতি পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, নিমেষে শেষ গোটা পরিবার

তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। নিমেষে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন দাদু, দিদা, মেয়ে এবং নাতি।

Maharashtra Road Accident: তীর্থযাত্রা সেরে ফিরতি পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, নিমেষে শেষ গোটা পরিবার
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সাংলি, ৬ মেঃ আবারও প্রাণঘাতী পথ দুর্ঘটনা বাণিজ্যনগরীতে। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চালক সহ গোটা পরিবারের। মহারাষ্ট্রের সাংলি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকের ছায়া (Maharashtra Road Accident)। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিজাপুর-গুহাগর রোডে এই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের চার সদস্য মিলে বিজাপুর থেকে জাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁদের গাড়ি চালাছিলেন চালক। রাত তখন ১১টা বাজে সজোরে এক ট্রাক এসে ধাক্কা মারে গাড়িতে।

জাঠ শহর নিবাসী ওই পরিবার তীর্থযাত্রার জন্যে বিজাপুর পাড়ি দিয়েছিলেন। সেদিন তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। নিমেষে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন দাদু, দিদা, মেয়ে এবং নাতি। মৃতদের চিহ্নিত করেছে পুলিশ। ময়ূরী সাওয়ান্ত (৩৮), তাঁর ৮ বছরের ছেলে শ্লোক, বাবা নমদেব (৬৫), মা পদ্মিনী (৬০)।

এদিকে দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ট্রাক চালক। যার খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

(The above story first appeared on LatestLY on May 06, 2023 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).