Madhya Pradesh: কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়

মাধবগঞ্জ থানা এলাকায় ওই তরুণীকে উদ্দেশ করে গুলি ছোড়েন এক বাইক আরোহী। গুলির বিকট আওয়াজে আঁতকে ওঠেন পাড়া প্রতিবেশী। চারিদিক থেকে ছুটে আসেন তাঁরা।

Madhya Pradesh: কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়
Gun-Shot Representative Photo (Pixabay)

ভোপাল, ১১ জুলাইঃ টিউশন পড়ে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির ছাত্রী। মাঝ রাস্তায় তাঁকে উদ্দেশ করে গুলি ছোড়েন এক বাইক আরোহী। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) গোয়ালিয়রের ঘটনার চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টা নাগাদ। মাধবগঞ্জ থানা এলাকায় ওই তরুণীকে উদ্দেশ করে গুলি ছোড়েন এক বাইক আরোহী। গুলির বিকট আওয়াজে আঁতকে ওঠেন পাড়া প্রতিবেশী। চারিদিক থেকে ছুটে আসেন তাঁরা।

আরও পড়ুনঃ প্রেমিকাকে দামি উপহার দেওয়ার জন্যে চুরির ফাঁদ, ১৭ টি বাইক সহ গ্রেফতার যুবক

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কোচিং থেকে এক বন্ধুর স্কুটি চেপে বাড়ি ফিরছিল ১৭ বছরের ওই তরুণী। মাঝ পথে একটি বাইক নিয়ে তিনজন এসে তরুণীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এক মুহূর্তও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁরা বাইক ছুটিয়ে পালায়। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই পড়ুয়া। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু লাভ হয়নি। সোমবার গভীর রাতে মারা যায় সে। যে বান্ধবীর সঙ্গে রাতে পড়ে বাড়ি ফিরছিল মৃতা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).