Leopard Attack in Karnataka: একরত্তি মেয়েকে ছিঁড়ে খেলো চিতা বাঘ, আতঙ্কে গ্রামবাসী

গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ছয় বছরের মেয়ের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সুশীলা।

Leopard Attack in Karnataka: একরত্তি মেয়েকে ছিঁড়ে খেলো চিতা বাঘ, আতঙ্কে গ্রামবাসী
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আবারও চিতা বাঘের শিকার হল মানুষ। বাড়ির বাইরে একরত্তি মেয়েকে ছিঁড়ে খেলো চিতা বাঘে। কর্ণাটকের চম্পারজনগরের ঘটনা (Leopard Attack in Karnataka)। গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ছয় বছরের মেয়ের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সুশীলা।

আরও পড়ুনঃ আমেরিকায় প্রধানমন্ত্রীর স্বাগতের সময় যদি থাকতে পারতেন… কোন ইচ্ছা প্রকাশ শাহরুখের

সোমবার সন্ধ্যাবেলা বাড়ির বাইরে একাই খেলা করছিল সে। এমন সময়ে আচমকাই তার উপর হামলা করে বাঘ। মুখে করে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বাড়ি থেকে ২০০ মিটার পর্যন্ত ঘষটাতে ঘষটাতে বাঘে নিয়ে গিয়েছে তাঁকে।

মেয়েটির চিৎকারে ছুটে আসেন বাড়ির লোক এবং প্রতিবেশী। চিতা বাঘের মুখে মেয়েকে দেখে মরি মরি অবস্থা বাবা-মায়ের। গ্রামবাসীদের সহায়তায় বাঘটিকে কোনরকমে তাড়িয়ে আহত মেয়েকে নিয়ে জেলা হাসপাতালে ছোটেন পরিবার। সেখানেই চিকিৎসা চলছে সুশীলার। তবে চিতাবাঘের হামলায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।

(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).