Jharkhand Shocker: জিন্স পরা নিয়ে দাম্পত্য কলহ, স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী

স্ত্রীকে জিন্স পরার অনুমতি দেননি স্বামী। রেগেমেগে ছুরি দিয়েই স্বামীকে কুপিয়েছ মেরে ফেলল স্ত্রী।

Jharkhand Shocker: জিন্স পরা নিয়ে দাম্পত্য কলহ, স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী
Representative Image

জামতাড়া, ১৮ জুলাই:  স্ত্রীকে জিন্স পরার অনুমতি দেননি স্বামী। রেগেমেগে ছুরি দিয়েই স্বামীকে কুপিয়েছ মেরে ফেলল স্ত্রী। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়া থানার জোরভিটা গ্রামে।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, স্থানীয় শনিবার গোপালপুরে মেলায় গিয়েছিলেন ওই গৃহবধূ। রাতে বাড়ি ফেরার পরে স্বামী দেখেন স্ত্রীর পরণে জিন্স। বিয়ের পর কেন তিনি জিন্স পরেছেন, তানিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বচসা চরমে উঠলে পুষ্পা হেমব্রম আচমকাই স্বামীর উপরে ছুরি নিয়ে চড়াও হন। এলোপাথাড়ি ছুরিকাঘাতে যুবকের অবস্থা ততক্ষণে আশঙ্কাজনক। তড়িঘড়ি তাঁকে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু ঘটে। আরও পড়ুন-Presidential Election 2022: দ্রৌপদী মুর্মু না কি যশবন্ত সিনহা? আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখুন

মৃতের বাবা কর্ণেশ্বর টুডু পুলিশকে জানিয়েছেন, জিন্স পরা নিয়ে ছেলে-বউমার  মধ্যে অশান্তি চলছিল। এই রাগেই ছেলেকে ছুরি দিয়ে মেরে ফেলল বউমা। এদিকে ঘাতক ছুরিটিকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। জামতাড়া থানার পুলিশকর্মী আব্দুল রহমান জানিয়েছেন, এই খুনের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jul 18, 2022 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).