Presidential Election 2022: দ্রৌপদী মুর্মু না কি যশবন্ত সিনহা? আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখুন

ভারতে ২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) ভোটগ্রহণ পর্ব চলছে।ভারতের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা।

Presidential Election 2022: দ্রৌপদী মুর্মু না কি যশবন্ত সিনহা? আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখুন
First President Dr Rajendra Prasad and Current Pres. Ramnath Kovind

ভারতে ২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) ভোটগ্রহণ পর্ব চলছে।ভারতের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা। এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধীদের মিলিত প্রার্থী যশবন্ত সিনহা। এদিকে আগামী ২৪ জুলাই রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে।সেকারণে পরবর্তী রাষ্ট্রপতি পদের ভোটগণনা হবে আগামী বৃহস্পতিবার। মুর্মু ও সিম্বার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শেষে রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২৫ জুলাই।আরও পড়ুন-Vicky Kaushal-Katrina Kaif’s Maldives Trip: ভি-ক্যাটের মালদ্বীপ ভ্রমণে চাঁদের হাট, দেখুন ভিডিও

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।আর এই মুহূর্তর দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ পর্যন্ত ভারতের ১৪ জন রাষ্ট্রপতির নামের তালিকা দেওয়া হল নিচে।

  • রাজেন্দ্র প্রসাদ, ১৯৫০-১৯৬২ সাল পর্যন্ত দেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি কংগ্রেসের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।
  • সর্বপল্লি রাধাকৃষ্ণন, ১৯৬২-১৯৬৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন।
  • যাকির হুসেন ১৯৬৭-১৯৬৯ সাল। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন প্রয়াত হন।
  • ভিভিগিরি ১৯৬৯-১৯৭৪।
  • ফকরুদ্দিন আলি আহমেদ, ১৯৭৪-১৯৭৭। ইনিও অফিসে মারা যান। জাতীয় কংগ্রেস
  • নীলম সঞ্জীব রেড্ডি, ১৯৭৭-১৯৮২, জনতা পার্টি।
  • জৈল সিং, ১৯৮২-১৯৮৭, জাতীয় কংগ্রেস।
  • রামস্বামী ভেঙ্কটরমণ, ১৯৮৭-১৯৯২, জাতীয় কংগ্রেস।
  • শঙ্কর দয়াল শর্মা, ১৯৯২-১৯৯৭, জাতীয় কংগ্রেস।
  • কেআর নারায়ণ, ১৯৯৭-২০০২, জাতীয় কংগ্রেস।
  • এপিজে আব্দুল কালাম, ২০০২-২০০৭।
  • প্রতিভা পাটিল, ২০০৭-২০১২, জাতীয় কংগ্রেস।
  • প্রণব মুখোপাধ্যায়, ২০১২-২০১৭, জাতীয় কংগ্রেস।
  • রামনাথ কোবিন্দ, ২০১৭-২০২২, ভারতীয় জনতা পার্টি

 

(The above story first appeared on LatestLY on Jul 18, 2022 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).