Haridwar: হরিদ্বার ভ্রমণে ২০০ বছরের পুরনো গাছ ভেঙে পড়ে মৃত্যু ২ পর্যটকের

Haridwar: হরিদ্বার ভ্রমণে ২০০ বছরের পুরনো গাছ ভেঙে পড়ে মৃত্যু ২ পর্যটকের
Uttarakhand Tree Falling Deaths (Photo Credits: ANI)

হরিদ্বার, ২৪ মেঃ ভারি বৃষ্টির জের। উত্তরাখণ্ডে গাছ উলটে পড়ে মৃত্যু হল ২ পর্যটকের। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। এক পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে হরিদ্বারের জাওয়ালপুর এলাকায় এক ২০০ বছরের পুরনো গাছ প্রবল ঝড়বৃষ্টিতে উলটে পড়ে যায়। সেই গাছের নিচে চাপা পড়েন বহু মানুষ।

আরও পড়ুনঃ দিনেদুপুরে ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পো লুট দিল্লির সিগনেচার ব্রিজে, ঘটনায় গ্রেফতার দুই

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয়েছে এক পর্যটক এবং এক ৪ বছরের শিশুর।

(The above story first appeared on LatestLY on May 24, 2023 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).