Delhi Cigarette Tempo Loot: দিনেদুপুরে ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পো লুট দিল্লির সিগনেচার ব্রিজে, ঘটনায় গ্রেফতার দুই

দিল্লির সিগনেচার ব্রিজের কাছে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সিগারেট ভর্তি একটি টেম্পোতে লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সিগারেট উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজে তল্লাশি চলছে।

Delhi Cigarette Tempo Loot: দিনেদুপুরে ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পো লুট দিল্লির সিগনেচার ব্রিজে, ঘটনায় গ্রেফতার দুই
Delhi Police Logo Photo Credit: Wikipedia

দেশের রাজধানীতে কঠোর পুলিশী নিরাপত্তা সত্ত্বেও লুট হয়ে গেল ৩০ লাখ টাকার সম্পত্তি। সোমবার (২২শে মে) গাজিয়াবাদ থেকে সিগারেট বোঝাই একটি টেম্পো দিল্লির মডেল টাউনে যাচ্ছিল। যে টেম্পোতে প্রায় ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি ছিল। কিন্তু টেম্পোটি দিল্লির সিগনেচার ব্রিজে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ৪ থেকে ৫ জন ডাকাত হামলা চালায় এবং টেম্পোর ভিতরে থাকা সিগারেট লুট করে নিয়ে যায়।ঘটনার কথা জানাজানি হতেই এ ব্যাপারে তিমারপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে।

আজ সকালে  প্রায় ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পোতে লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সিগারেট উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজে তল্লাশি চলছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2023 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).