Gujarat Shocker: নাবালিকা বান্ধবীর সঙ্গে জোর করে সঙ্গম, গর্ভবতী অবস্থায় পুলিশের দ্বারস্থ নির্যাতিতা
গতবছর আগস্ট মাসে বান্ধবীকে নিয়ে বাইকে করে ঘুরতে যান অল্পেশ। একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকা বান্ধবীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করে অভিযুক্ত।
ভাদোদরা, ১২ জানুয়ারিঃ নাবালিকা বান্ধবীকে ধর্ষণ করে যুবক। ধর্ষণের জেরে গর্ভবতী হয় নাবালিকা। পরিবারের কাছে খবর জানাতেই থানার দারস্ত নাবালিকার পরিবার। যুবকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের তরফ থেকে। ৫০০ টাকা নিয়ে বিবাদ, ২ বছরের শিশুকে খুন প্রতিবেশীর
পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের ওই নাবালিকা এবং ১৯ বছরের যুবক অল্পেশ পরমার একই স্কুলে পড়াশুনা করেন। সহপাঠী হওয়ায় ভালো বন্ধুও ছিল তাঁরা। গতবছর আগস্ট মাসে বান্ধবীকে নিয়ে বাইকে করে ঘুরতে যান অল্পেশ। একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকা বান্ধবীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু জানাতে সাহস পায়নি নির্যাতিতা। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। এরপর নাবালিকা বুঝতে পারে গর্ভধারন করেছে সে। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে পরিবারকে সবটা জানায়। এরপর তাঁর পরিবার থানায় অভিযোগ জানায় অল্পেশের বিরুদ্ধে। ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে ধাক্কা গাড়ির, দাউদাউ করে জ্বলে আগুন, মৃত ৩
মিডিয়া সাক্ষাৎকারে পুলিশ জানায়, নাবালিকাকে কিছু মেডিক্যাল টেস্টের জন্যে পাঠানো হয়েছে। অভিযুক্তকে পকসো (POCSO Act) আইনের অধীনে খুব শীঘ্রীই গ্রেফতার করা হবে বলেই আশ্বাস দিয়েছেন ভাদোদরা পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

