Gujarat Shocker: গুজরাটে ২ শিশুকন্যাকে বিষ খাইয়ে গর্তে ছুঁড়ে ফেলে আত্মঘাতী বাবা
দুই নাবালিকা কন্যাকে গভীর গর্তে ছুঁড়ে ফেলার পর জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। বুধবার পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat ) বানাসকান্থা জেলায়।
পালানপুর, ২০ জুলাই: দুই নাবালিকা কন্যাকে গভীর গর্তে ছুঁড়ে ফেলার পর জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। বুধবার পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat ) বানাসকান্থা জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় শেরাউ গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটির নেপথ্য কারণ এখনওকিছু জানা যায়নি। আরও পড়ুন-Anushka Sharma Gives Paris Temperature: ৪১ ডিগ্রি সেলসিয়াস, প্যারিসের আবহাওয়া রিপোর্ট দিলেন অনুষ্কা শর্মা
থারাড থানা থেকে জানানো হয়েছে, আত্মঘাতী ব্যক্তির নাম বিক্রম দর্জি। তিনি প্রথমে ৩ ও ৫ বছরের দুই কন্যা সন্তানের সঙ্গে নিজস্বী তোলেন। তারপর সেই ছবি স্থানীয় একটি হোয়াটসঅ্য়াপ গ্রুপে শেয়ার করেন। এর পরেই দুই শিশুকন্য়াকে হত্যা করে নিজে আত্মঘাতী হন।
ছবিতে এক বোতল বিষেরও দেখা মিলেছে। পুলিশের সন্দেহ দুই কন্যাকে বিষ খাইয়েই গর্তে ছুঁড়ে ফেলেন বিক্রম দর্জি। তারপর নিজেও বাকি বিষটা খেয়ে নিয়ে আত্মঘাতী হন। এই গোটা ঘটনা যখন ঘটছে, তখন বিক্রম দর্জির স্ত্রী বাড়িতেই ছিলেন। মঙ্গলবার রাতেই গ্রামের বাসিন্দারা তিনটি দেহ উদ্ধার করেছেন। কী কারণে বিক্রম দর্জি এমন ভয়াবহ সিন্ধান্ত নিলেন, তা জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2022 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

