Uttar Pradesh Shocker: বিবাহিত বোনকে ধর্ষণ মদ্যপ দাদার, ঘটনাদৃশ্যের ভিডিও তুলে চলল লাগাতার ব্ল্যাকমেল

বিবাহিত বোনকে ধর্ষণ করল মদ্যপ দাদা। সেই নারকীয় ঘটনার ভিডিও করল অভিযু্ক্তের বন্ধু। গত ২৩ ডিসেম্বর মদ্যপ অবস্থায় বোনের শ্বশুর বাড়িতে গিয়ে এই কুকীর্তি করে অভিযুক্ত। সঙ্গে থাকা মদ্যপ বন্ধু আপত্তিকর দৃশ্য মোবাইল বন্দি করে। নির্যাতিতা যদি মুখ খোলে তাহলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। অভিযুক্ত এভাবেই বোনের মুখ বন্ধ করতে চেয়েছিল। এতকিছুর পরেও চুপ করেছিলেন নির্যাতিতা। কিন্তু ধর্ষক দাদা শয়তানি বন্ধ করেনি। সুযোগ পেলেই নির্যাতিতার উপরে নজর রাখত ও হুমকি দিত। এমনকী, মেয়ে যাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের না করে সেজন্য রীতিমতো চাপসৃষ্টি করত নির্যাতিতার বাবা-মা।

Uttar Pradesh Shocker: বিবাহিত বোনকে ধর্ষণ মদ্যপ দাদার, ঘটনাদৃশ্যের ভিডিও তুলে চলল লাগাতার ব্ল্যাকমেল
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

মোরাদাবাদ, ১৩ জানুয়ারি: বিবাহিত বোনকে ধর্ষণ করল মদ্যপ দাদা। সেই নারকীয় ঘটনার ভিডিও করল অভিযু্ক্তের বন্ধু। গত ২৩ ডিসেম্বর মদ্যপ অবস্থায় বোনের শ্বশুর বাড়িতে গিয়ে এই কুকীর্তি করে অভিযুক্ত। সঙ্গে থাকা মদ্যপ বন্ধু আপত্তিকর দৃশ্য মোবাইল বন্দি করে। নির্যাতিতা যদি মুখ খোলে তাহলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। অভিযুক্ত এভাবেই বোনের মুখ বন্ধ করতে চেয়েছিল। এতকিছুর পরেও চুপ করেছিলেন নির্যাতিতা। কিন্তু ধর্ষক দাদা শয়তানি বন্ধ করেনি। সুযোগ পেলেই নির্যাতিতার উপরে নজর রাখত ও হুমকি দিত। এমনকী, মেয়ে যাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের না করে সেজন্য রীতিমতো চাপসৃষ্টি করত নির্যাতিতার বাবা-মা। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের (Uttar Pradesh)। আরও পড়ুন-Winter In West Bengal: সংক্রান্তির আগে উত্তুরে হাওয়ার দাপট, রাজ্যে ফিরল শীত

শেষপর্যন্ত এক প্রকার অতিষ্ঠ হয়েই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। সোমবার মোরাদাবাদ থানায় ধর্ষক দাদা ও তার বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। তিনি এও জানান, স্বামী স্ত্রী মিলে অনেকে আগেই গোটা ঘটনাটি পুলিশকে জানাতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে তাঁর বাবা-মাঅভিযোগ দায়ের যাতে নাহয় সেই চেষ্টা করে যাচ্ছিল। নির্যাতিতা জানান, হয়তো তিনি চুপ করে যেতেন। তবে অভিযুক্ত বার বার তাঁর উপরে জরদারি করতে বাড়ির আশপাশে ঘুরে বেড়াতে থাকে। সঙ্গে চলে লাগাতার হুমকি। তাই পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলেন।

এই প্রসঙ্গে মোরাদাবাদ থানার হাউজ অফিসার দর্ভেশ কুমার বলেন, “অভিযুক্তদের বিরুদ্ঝে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) ৪৫২ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। দুই অভিযুক্তই পলাতক। তবে তাদের খোঁজে চলছে তল্লাশি।”

(The above story first appeared on LatestLY on Jan 13, 2021 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).