Uttar Pradesh Shocker: কবর থেকে পাঁচ বছর বয়সী মেয়ের মৃতদেহ বার করে তার পাশে শুয়ে মদ্যপ যুবক
কবর থেকে পাঁচ বছর বয়সী মেয়ের মৃতদেহ বের করে তার পাশে মদ্যপ অবস্থায় শুয়ে থাকার অভিযোগে গ্রেফতার যুবক।
বারাণসী: কবর থেকে পাঁচ বছর বয়সী মেয়ের মৃতদেহ বের করে তার পাশে মদ্যপ অবস্থায় শুয়ে থাকার অভিযোগে গ্রেফতার যুবক। দেহটিকে যৌন নির্যাতন করেছে কিনা পুলিশ তা তদন্ত করছে। বারাণসীর দশাশ্বমেধ এলাকার বাসিন্দা মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁর মেয়ে গত সপ্তাহে অসুস্থ হয়ে মারা যায়, মেয়েটিকে তাঁরা রেওয়ারি তালাবের একটি কবরস্থানে দাফন করেন।
এপর তিনি তাঁর মেয়ের কবর দেখতে গিয়ে দেখতে পান কবরের উপরের মাটি অস্বাভাবিক অবস্থায় রয়েছে, সন্দেহ হতে তিনি কবর খনন করেন। কিন্তু সেখানে মেয়ের দেহ দেখতে পান না। খোঁজাখুঁজি করে তিনি কবরস্থানের এক কোণে মেয়ের দেহ দেখতে পান, তাঁর পাশে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিক ওরফে ছোটুকে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখতে পান। তিনি পুলিশকে খবর দেন। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: আগ্রায় ২৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পিএসি কনস্টেবল
পুলিশ অভিযুক্ত মোহাম্মদ রফিককে (৩০) গ্রেফতার করেছে। সূত্রে খবর, অভিযুক্ত রফিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ করে। পুলিশ ডেপুটি কমিশনার আরএস গৌতম বলেছেন, রবিবার রফিককে গ্রেফতার করা হয়েছে এবং আইপিসির ২৯৭ ধারা (কবরস্থানে অনুপ্রবেশ)-এর অধীনে মামলা করা হয়েছে। মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মেয়েটির শরীরে কোনো অপ্রীতিকর ঘটনা নিশ্চিত হলে তার ভিত্তিতে মামলার ধারা বাড়ানো হবে।
(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

