Delhi: ব্যক্তির যৌন লালসার শিকার পথ কুকুর, ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ফাঁস

Delhi: ব্যক্তির যৌন লালসার শিকার পথ কুকুর, ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ফাঁস
Street Dog (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ পথ কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। দিল্লির (Delhi) হরি নগর এলাকার রাস্তায় পথ কুকুরকে ধর্ষণ করে ওই ব্যক্তি। এক ব্যক্তি লুকিয়ে সেই পৈশাচিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।

আরও পড়ুনঃ রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন!

এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছেড়ে দেন তিনি। পশুসেবী কর্মী এবং পোষ্য প্রানী প্রেমিদের নজরে ওই ভিডিয়ো আসতেই ক্রোধে ফেটে পড়েন তাঁরা। অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লির হরি নগর এলাকায় রাতের বেলায় এক ব্যক্তিকে পথ কুকুরকে ধর্ষণ করতে দেখেন আর এক ব্যক্তি। যিনি নিয়মিত পথ কুকুরদের খেতে দিতে আসেন। রোজকারের মত এদিনও তিনি কুকুদের খাওয়াতে এসেছিলেন। তখনই দেখতে পান এক ব্যক্তির যৌন লালসার শিকার হয়েছেন পথ কুকুর। ঘটনার প্রমাণ হিসাবে লুকিয়ে দৃশ্যের ভিডিয়ো করে রাখেন তিনি। এরপর সেই ভিডিয়ো নেটপাড়ায় ফাঁস করেন তিনি। থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে যান। কিন্তু প্রথমে পুলিশের তরফে কোন অভিযোগ নেওয়া হয়নি। কিন্তু পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া জুড়ে নেটবাসী গর্জে ওঠায় পশু আইনের অধীনে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 27, 2023 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).