Delhi: মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দিল্লির যুবক
মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ফলে অল্প সময়ের জন্যে হলেও ব্যাহত হয়েছে মেট্রো রেল পরিষেবা। পুলিশ এসে দ্রুত মৃতদেহ সরিয়ে নিলে পুনরায় মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।
নয়া দিল্লি, ৮ জুনঃ মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দিল্লির (Delhi) এক যুবক। শনিবার দিল্লির কৈলাস কলোনি মেট্রো স্টেশনে ঘটে গেল সেই অঘটন। যুবকের দেহ শনাক্ত করে ফেলেছেন দিল্লি পুলিশ। এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে জানান, মৃত যুবকের নাম অজয় অর্জুন শর্মা। পূর্ব কৈলাস নিবাসী ওই যুবকের বয়স ছিল ২৫।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে অটোর চাকায় জড়িয়ে গেল মহিলার শাড়ি, যাত্রীকে ঘষতে ঘষতে নিয়ে গেল চালক, দেখুন ভিডিয়ো
মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ফলে অল্প সময়ের জন্যে হলেও ব্যাহত হয়েছে মেট্রো রেল পরিষেবা। পুলিশ এসে দ্রুত মৃতদেহ সরিয়ে নিলে পুনরায় মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে হাসপাতালে।
ঘটনার পর দিল্লি পুলিশ ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করতে মেট্রো স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। খতিয়ে দেখা হবে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ। ঘটনায় আত্মহত্যা তদন্তের মামলা রজু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।
(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

