Auto Accident: মহারাষ্ট্রে অটোর চাকায় জড়িয়ে গেল মহিলার শাড়ি, যাত্রীকে ঘষতে ঘষতে নিয়ে গেল চালক, দেখুন ভিডিয়ো
মহারাষ্ট্রের কোলাপুরে চাঞ্চল্যকর ঘটনা। কোলাপুর শহরের রাজারামপুরী এলাকায় অটোর চাকায় এক মহিলা যাত্রীর শাড়ি জড়িয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান।
মহারাষ্ট্রের কোলাপুরে চাঞ্চল্যকর ঘটনা। কোলাপুর শহরের রাজারামপুরী এলাকায় অটোর চাকায় এক মহিলা যাত্রীর শাড়ি জড়িয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান। অটোয় শাড়ি জড়িয়ে থাকায় মহিলাকে বেশ কয়েকটি রাস্তায় ঘষতে ঘষতে টেনে নিয়ে যায় অটো চালক। চলন্ত অটোর পিছনে মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখে অনেকেই আঁতকে ওঠেন। মহিলা যাত্রীর স্বামী ভাড়া নিয়ে আপত্তি জানালে, চালক কিছু না বলেই জোরে অটো চালিয়ে পালায়।
তখনই সেই মহিলার শাড়ি তার অটোর চাকায় আটকে যায়। বেশ কয়েক মিটার এগিয়ে অটো থামাতে বাধ্য হয় সেই চালক। সেই মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সেই অটো চালককে গ্রেফতার করে।
দেখুন ভিডিয়ো
A woman was dragged by an autorickshaw driver after her saree got stuck in the vehicle's bumber in Rajarampuri area of #Kolhapur city. #Maharashtra pic.twitter.com/ll87CFU7JJ
— TOI Cities (@TOICitiesNews) July 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

