Delhi: দিল্লিতে আরও এক নৃশংস খুন, ১৯ বছরের যুবকের দেহে একাধিক ছুরির কোপ

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভোর ৫টা ২০ মিনিটা নাগাদ জামা মসজিদ থানায় হাসপাতাল থেকে যুবকের মৃত্যুর খবর জানানো হয়।

Delhi: দিল্লিতে আরও এক নৃশংস খুন, ১৯ বছরের যুবকের দেহে একাধিক ছুরির কোপ
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১৪ জানুয়ারিঃ দিল্লিতে (Delhi) আরও এক নৃশংস খুন। দিল্লির মীনা বাজার এলাকায় এক ১৯ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে (Stabbing) খুন করল তিন দুষ্কৃতী। দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে খবর, মৃত যুবকের নাম আরমান। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা। সোমবার ভোররাতে আরমানকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কাঠকয়লার আগুন কাড়ল প্রাণ, বদ্ধ ঘরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত একই পরিবারের ৪ সদস্য

রাজধানীর বুকে উত্তরপ্রদেশের যুবকের খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ভোর সাড়ে ৪টের দিকে খুনের ঘটনাটি ঘটেছে বলে তাঁদের অনুমান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভোর ৫টা ২০ মিনিটা নাগাদ জামা মসজিদ থানায় হাসপাতাল থেকে যুবকের মৃত্যুর খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় পুলিশ। খোঁজ নিয়ে জানতে পারেন মৃত যুবকের নাম আরমান।

আরও পড়ুনঃ ছেলেকে খুনের পর প্রথমবার স্বামীর মুখোমুখি সূচনা, দুজনের দোষারোপের ফিরিস্তিতে অবাক গোয়া পুলিশ

মৃতের তাঁর বাবা মীনা বাজার এলাকায় হকারি করেন।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোন এক বিষয় নিয়ে তিন যুবকের সঙ্গে বচসায় জড়ান আরমান। যার পরিণতি হিসাবে তাঁর উপর একের পর এক ধারালো অস্ত্রের কোপ চালিয়ে চম্পটদিফি য়েহে তিন যুবকের দল।

(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).