Bikash Ranjan Bhattacharya: অসুস্থ বিকাশ ভট্টাচার্যের বুকে পেসমেকার, সিপিএম সাংসদের আরোগ্য কামনা শুভেন্দু, কুনালদের
বৃহস্পতিবার বিকেল থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন ৭১ বছরের সাংসদের বুকে পেসমেকার বসাতে হবে। রাতেই তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
অসুস্থ রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। হার্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিপিএম সাংসদকে। পেসমেকার বসেছে। যাদবপুর-সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিকাশ ভট্টাচার্যের অবস্থা এখন স্থিতিশীল। এদিন বিকেল থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন ৭১ বছরের সাংসদের বুকে পেসমেকার বসাতে হবে। রাতেই তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। অস্ত্রোপচার সফল হলেও পর্যবেক্ষণের জন্যে বিকাশকে (Bikash Ranjan Bhattacharya) হাসপাতালে আরও কিছুদিন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
সিপিএমের প্রবীণ নেতার অসুস্থতার কথা জেনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিরোধী নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইট করে লেখেন, 'রাজ্যসভার সাংসদ তথা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করছি খুব শিগগিরি তাঁকে আদালতে দেখতে পাব'।
বিকাশের সুস্থতা কামনা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদন কুনাল ঘোষ (Kunal Ghosh) টুইট করে লেখেন, 'সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করছি। রাজনৈতিক মতপার্থক্য তীব্রভাবেই থাকবে। কিন্তু আপনি আগে সুস্থ হয়ে উঠুন'।
(The above story first appeared on LatestLY on Oct 20, 2023 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

